Home » বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পঞ্চম দোল বারাসাতে

বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পঞ্চম দোল বারাসাতে

সুদীপ ঘোষ,বারাসাত সময় কলকাতা : বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পঞ্চম দোল উৎসব পালিত হল বারাসাতে।বারাসাত পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবব্রত পালের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।সাংস্কৃতিক অনুষ্ঠানে  রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষসহ অনান্য তৃণমূল নেতৃত্ব অংশ নেন।দোল পূর্ণিমার আরেক নাম দোলযাত্রা । একটি সনাতন হিন্দু বৈষ্ণব উৎসব। এই উৎসবের অপর নাম বসন্ত উৎসব।

ফাল্গ‌ুন মাসের পূর্ণিমা তিথিতে দোল যাত্রা অনুষ্ঠিত হয়। এই দিনটিতে রাধা-কৃষ্ণ বিশেষভাবে পুজিত হয়। বাঙালি হিন্দুদের দোলযাত্রাটি রাধা কৃষ্ণকে ঘিরেই। এই দিনে  দোলায় বসিয়ে বিশেষ পুজোর আয়োজন করা হয়।  কথিত আছে বৃন্দাবনে দোলের পঞ্চম দিনে দোল খেলেছিলেন শ্রীচৈতন্যদেব। তাই এই দিনটিকে স্মরণীয় করে রাখতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় বারাসাতে।

 

বুধবার সন্ধ্যায় বারাসাত ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবব্রত পাল  স্টেশন রোড সংলগ্ন পাইনিয়ার মাঠসংলগ্ন  রবীন্দ্র মঞ্চে পঞ্চম দোল উৎসব আয়োজন করা হয় । মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই দিনটিতে আনন্দে মেতে ওঠেন এলাকার বাসিন্দারা।

About Post Author