Home » মাটিয়া ধর্ষণকাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে সরব গ্রামবাসীরা

মাটিয়া ধর্ষণকাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে সরব গ্রামবাসীরা

সময় কলকাতা ডেস্কঃ নৃসংশতম বর্বরতার সাক্ষী থাকল বসিরহাটের নেহালপুর গ্রাম। বসিরহাটের মাটিয়া থানার নেহালপুর গ্রামের বছর ১১ এর শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ ওঠে তার মাসির প্রেমিকের বিরুদ্ধে। অভিযোগ, সেই ষড়যন্ত্রে মদত দিয়েছিল স্বয়ং তার মাসি। নিখোঁজের ২৪ ঘন্টা পরে মাটিয়া থানার বিবেকনগর কালুতলা ব্রিজের কাছে অচৈতন্য অবস্থায় খুঁজে পাওয়া যায় ওই পঞ্চম শ্রেণীর ছাত্রীকে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়।

পারিবারিক বদলা নিতেই ওই ছাত্রীর মাসি তার প্রেমিককে দিয়ে এই ঘটনা ঘটিয়েছে বলে দাবি গ্রামবাসীদের। গুরুতর অসুস্থ ওই ছাত্রী এখন আর জি করে ভর্তি। মৃত্যুর সঙ্গে পাঙ্গা লড়ছে। ইতিমধ্যে অভিযুক্ত মাসি রোজিনা বিবি ও তার প্রেমিক সহর আলী সরদার ওরফে সাগরকে গ্রেপ্তার করে মাটিয়া থানার পুলিশ। তাদের বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে ধৃতদের ৬ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। কিন্তু সেই শাস্তিতে সন্তুষ্ট নন ওই শিশু কন্যার গ্রামের মানুষ। তারা চাইছেন কঠিন থেকে কঠিনতম শাস্তি। এমনকি ফাঁসির দাবিও জানাচ্ছেন। অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে এরকম ঘটনা যাতে আগামী দিনে না ঘটে তার জন্য সরব হয়েছেন গ্রামবাসীরা।

 

 

এর আগেও মাটিয়াতেই বেশ কয়েকটি ধর্ষণের ঘটনা ঘটেছে, কিন্তু অভিযুক্তরা দৃষ্টান্তমূলক কোন সাজা পায়নি। সেকারণেই কি মাটিয়াতেই বারবার এই বর্বরতম ঘটনা ঘটছে প্রশ্ন তুলছে গ্রামবাসীরা।

About Post Author