Home » বন্ধ হয়ে যাচ্ছে ‘দ্য কপিল শর্মা শো’!

বন্ধ হয়ে যাচ্ছে ‘দ্য কপিল শর্মা শো’!

সময় কলকাতা ডেস্কঃটেলিভিশনের অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছে ‘দ্য কপিল শর্মা শো’।এই শো দেখে হাসিতে ফেটে পড়েন অনেকেই।অতিথিদের সঙ্গে কপিলের খুনসুটি,তাঁর জোকস এ ফিদা আট থেকে আশি সবাই।কিন্তু দর্শকদের জন্য দুঃসংবাদ।বন্ধ হচ্ছে কপিল শর্মা শো।জানা গিয়েছে,এই শোয়ের বর্তমান সিজন শেষ হতে চলেছে।অস্থায়ীভাবে বন্ধ হতে চলেছে এই শো।

এই শো এর জনপ্রিয়তা ব্যাপক।টি আর পি চার্চেও কামাল দেখায় এই শো।সেক্ষেত্রে এত জনপ্রিয় শো কেন অস্থায়ীভাবে বন্ধ করা হচ্ছে তা নিয়েই প্রশ্ন তুলছে দর্শকমহলের একাংশ।কপিল শর্মা জুন মাসের মাঝামাঝি সময় থেকে একমাসেরও বেশি সময় ইউএসএ ট্যুর করবেন বলবি জানিয়েছেন।সেক্ষেত্রে শো এর জন্য শ্যুট করা তার পক্ষে সম্ভব নয়।তবে ভক্তদের হতাশ করতে নারাজ কপিল শর্মা।তাই আগে থেকে কিছু এপিসোড শ্যুট করে রাখবেন তিনি।

এর আগেও একবার পরিবারের জন্য শোয়ের থেকে কিছুদিনের বিরতি নিয়েছিলেন কপিল শর্মা।সেই সময় স্ত্রী গিনি, মেয়ে আনায়রা এবং ছেলে ত্রিশানের সঙ্গে কিছুটা সময় কাটাতে চেয়েছিলেন এই তারকা।তারপরেই ফের একবার বিরতির সিদ্ধান্ত নিলেন তিনি।উল্লেখ্য,দ্য কপিল শর্মা শোয়ের এই সিজন বেশ কিছুদিন ধরেই অন এয়ার হচ্ছে।

সম্প্রতি দ্য কাশ্মীর ফাইলস নিয়ে শিরোনামে এসেছিলেন কপিল শর্মা।গুঞ্জন ছড়িয়েছিল কোনো বড়ো স্টার না থাকায় এই ছবির প্রমোশন নিজের শোতে করতে চাননি কপিল শর্মা।এরপরেই তার শোকে ব্যান করার কথা বলেছিলেন নেটিজেনদের একাংশ।যদিও পরে ভুল বোঝাবুঝি মেটাতে অনুপম খেরের একটি ভিডিও শেয়ার করেন কপিল।সেখানে অভিনেতা বলেছেন কপিল শর্মা একটি ফ্যান শো, সেখানে এই ছবির প্রচার করা ঠিক না।

About Post Author