Home » গৃহবধূকে কীটনাশক খাইয়ে খুনের চেষ্টা, অভিযোগ শ্বশুর বাড়ির বিরুদ্ধে

গৃহবধূকে কীটনাশক খাইয়ে খুনের চেষ্টা, অভিযোগ শ্বশুর বাড়ির বিরুদ্ধে

সময় কলকাতা ডেস্ক : কন্যাসন্তান হওয়ায় গৃহবধূকে কীটনাশক খাইয়ে প্রাণে মেরে ফেলার চেষ্টার অভিযোগ শ্বশুরবাড়ির পরিবারের সদস্যদের বিরুদ্ধে। পানিহাটি নিউ কলোনীর ঘটনায় এলাকার ব্যাপক চাঞ্চল্য। ওই এলাকারই বাসিন্দা বাপ্পার সাথে ১২ বছর আগে বিয়ে হয় দমদমের বাসিন্দা ওই মহিলার। বিয়ের পর কন্যা সন্তান জন্ম দেন ওই গৃহবধূ। তারপর থেকেই শ্বশুরবাড়ির তরফে নানা অত্যাচারের শিকার হন ।

মঙ্গলবার সেই অত্যাচার চরমে ওঠে। ,গৃহবধূকে কীটনাশক খাইয়ে প্রাণে মেরে ফেলার চেষ্টা করে শ্বশুরবাড়ির লোকেরা। ঘটনায় গৃহ বধূর মা দীপালি কর্মকার খড়দহ থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়ের হলেও ঘটনায় দোষীদের গ্রেপ্তার করতে পারেনি খড়দহ থানার পুলিশ। আক্রান্ত গৃহবধূর সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।


অভিযোগ কন্যা সন্তান জন্ম দেওয়ার পর থেকেই নানা অত্যাচারের শিকার হতে হয় গৃহবধূকে। স্বামী বাপ্পা দত্তের সেভাবে রোজগার না থাকায় বিয়ের পর থেকেই সংসারে নানা অশান্তি লেগে থাকত । স্বামীর রোজগার না থাকায় গৃহবধূকে প্রায় বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আসার জন্য চাপ দিত শ্বশুর বাড়ির লোকজনেরা। মঙ্গলবার সেই অত্যাচার চরমে ওঠে অভিযোগ, ওই গৃহবধূকে শ্বশুড় শাশুড়ি ও ননদ মিলে বেধড়ক মারধর করে জোর করে কীটনাশক ফিনাইল খাইয়ে দেয়  । খবর পেয়ে গৃহবধূর মা দিপালী কর্মকার ছুটে যান মেয়ের বাড়িতে। সংকটজনক অবস্থায় মেয়েকে উদ্ধার করে ভর্তি করান হয় সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে। দোষীদের শাস্তির দাবি করেছেন গৃহবধূর মা ।

About Post Author