সময় কলকাতা ডেস্ক: প্রতিদিনই বাড়ছে পেট্রোল ও ডিজেলের দাম। নিয়মিত পেট্রো পণ্যের মূল্য বৃদ্ধির জেরে কার্যত নাভিশ্বাস উঠছে আমজনতার। তাই লাগাতার পেট্রো পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবার রাস্তায় নামলেন রাজ্যের অর্থমন্ত্রী। বুধবার দক্ষিণ কলকাতার গোলপার্ক থেকে রাজ্য মহিলা তৃণমুল কংগ্রেসের নেতৃত্বে প্রতিবাদ নিছিল করে। মিছিলের নেতৃত্ব দেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য্য।তাঁর নেতৃত্বে এদিনের মিছিলে হাজির হয় কয়েক শো মহিলা তৃণমুল কংগ্রেসের কর্মী ও সমর্থক।

রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের অভিযোগ, কেন্দ্র তিলে তিলে মানুষকে মারার চক্রান্ত করেছে।তাই রোজ অল্প অল্প করে পেট্রোল, ডিজেল ,রান্নার গ্যাসের দাম বাড়চ্ছে।এদিন একই ইস্যুতে পাহাড় থেকে সোচ্চার হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। রাজ্য মহিলা তৃণমুল কংগ্রেসের সভানেত্রী তথা অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ফাগুনে আগুন লাগিয়েছে কেন্দ্র।রান্না ঘরের আগুনে মধ্যবিত্তের নাভিশ্বাস উঠেছে বলে দাবি তাঁর।তিনি বলেন, রাজ্যে ও দেশে প্রথম তৃণমুল কংগ্রেস পেট্রো পন্যের মূল্য বৃদ্ধি্র প্রতিবাদে রাস্তায় নেমেছে।

অন্যদিকে একই ইস্যুতে বালুরঘাটে মহিলা তৃণমুল কংগ্রেসের সমর্থকরা পথে নামে। বালুরঘাটের পেট্রোপন্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদ মিছিল অভিনবত্ব পায় ঠাকুর হরিচাঁদকে শ্রদ্ধা জানানোর মধ্যে।ঠাকুর হরিচাঁদের ছবির পিছনে পেট্রো পন্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদেরব্যানার।আর সেই ছবিতে একের পর এক মহিলা তৃণমুল কংগ্রেসের কর্মীর পুস্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানাতে থাকেন।কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ ও মতুয়াদের ঠাকুরকে শ্রদ্ধা জানানো এই অভিনব কর্মকান্ড চলতে থাকে এক সঙ্গে।

বালুরঘাটের এই প্রতিবাদ মিছিলের আয়োজক নেত্রী দক্ষিণ দিনাজপুর জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বালুরঘাট পৌরসভার ভাইস চেয়ারম্যান প্রদীপ্তা চক্রবর্তী জানান, তাঁদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই আন্দোলনে সামিল হয়েছেন।জিনিসপত্রের দাম দিন দিন বেড়ে যাচ্ছে ।তাই নিরুপায় হয়ে মানুষের কথা বলতে তাঁরা রাস্তায় নেমেছেন।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী