সময় কলকাতা ডেস্ক: সহজেই বাড়িতে বানিয়ে ফেলুন চিজ স্টাফড গ্রিলড চিকেন।
উপকরণঃ
চিকেন ব্রেস্ট
আদা বাট
রসুন বাটা
গোলমরিচের গুঁড়ো
লেবুর রস
ধনেপাতা কুচি
গ্রেটেড চিজ-১ বাটি
গাজর
বিনস
আলু
ফুলকপি
কড়াইশুঁটি
বেবিকর্ন
মাখন
দুধ
অরিগ্যানো
কর্নফ্লাওয়ার
পদ্ধতিঃ
প্রথমে সব উপকরণ মিশিয়ে চিকেন ম্যারিনেট করে রাখুন। এবার চিকেনের মাঝবরাবর কেটে একটা পকেটের মত বানিয়ে ওর মধ্যে ভরে দিন চিজ আর ধনেপাতা কুচি। ১৮০ ডিগ্রিতে আভেন প্রি হিট করে নিয়ে ১৫-২০ মিনিট গ্রিল করুন।
গাজর, ফুলকপি, ব্রকোলি, বেবিকর্ণ , আলু সব লম্বালম্বি কেটে রেখে ভাপ তুলে রাখুন। এবার ফ্রাইং প্যানে বাটার ব্রাশ করে সবজিগুলো ফ্রাই করে নিন। উপর থেকে গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিন।
এরপর দুধ ফুটতে দিন। গোলমরিচ গুঁড়ো, চিজ আর কর্নফ্লাওয়ারে গোলা জল মিশিয়ে নিন। তৈরি হয়ে যাবে হোয়াইট সস।
এবার প্লেটে সবজি আর চিকেন সাজিয়ে উপর থেকে ছড়িয়ে দিন চিজ, অরিগ্যানো ও গোলমরিচের গুঁড়ো। তাহলেই রেডি চিজ স্টাফড গ্রিলড চিকেন।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি