সময় কলকাতা ডেস্কঃ বলিউডে আর্থিক কেলেঙ্কারি নিয়ে একাধিক ছবি তৈরি হয়েছে। কিন্তু বাংলা সিনেমা জগতে এমন বিষয়ের ওপর সিনেমা এবারই প্রথম। পরিচালক সত্যজিত দাস তাঁর নতুন ছবির বিষয়বস্তুই বেছেছেন আর্থিক কেলেঙ্কারি নিয়ে। তাঁর আগামী ছবি ‘মানি মাফিয়া’ কেতন পারেখের জীবনের উপরে তৈরি হচ্ছে।

তিলোত্তমার বুকে ২০০৮ সালে ১২০ কোটি টাকার কেলেঙ্কারির কথা উঠে এসেছিল। অভিযুক্ত ছিলেন কেতন পারেখ নামে এক ব্যক্তি। হর্ষদ মেহতার খুব ঘনিষ্ঠ ছিলেন তিনি। এক সময় রাজত্ব করে গিয়েছেন শহর কলকাতার বুকে। তার পরে ধামাচাপা পড়ে গিয়েছে। সম্প্রতি, সেই কেলেঙ্কারির উপর থেকে নাকি ফের পর্দা উঠতে চলেছে। এ বার চিরঞ্জিৎ চক্রবর্তীর কাঁধে পুরো দায়িত্ব। তিনিই প্রকাশ্যে আনবেন অপরাধীকে।

ছবিতে কেতনের ভূমিকায় দেখা যাবে সুরজিত মানাকে। তদন্তকারী অফিসারের ভূমিকায় চিরঞ্জিৎ চক্রবর্তী। তিনি ফাঁস করতে চলেছেন যাবতীয় আর্থিক কেলেঙ্কারি। এছাড়াও রয়েছেন জয় সেনগুপ্ত, অনিন্দ্যপুলক বন্দ্যোপাধ্যায়, দেবপ্রসাদ হালদার, রিয়া সরকার প্রমুখ। শহর কলকাতার লালবাজার, শেয়ার বাজার, বিধাননগর, ডালহৌসি, ধর্মতলার মতো বিভিন্ন জায়গায় ইতিমধ্যে ছবির শ্যুটিং হয়েছে। বাংলা সহ হিন্দি, তামিল, তেলুগু মিলেয়ে মোট চারটি ভাষায় মুক্তি পেতে চলেছে ‘মানি মাফিয়া’। মে মাস নাগাদ মুক্তির সম্ভাবনা রয়েছে এই ছবির।

উল্লেথ্য, বলিউডে স্টক মার্কেটের উত্থান পতন নিয়ে ‘দ্য বিগ বুল’ বানিয়েছিলেন পরিচালক কুকি গুলাটি। অভিষেক বচ্চন ও অজয় দেবগনের দুরন্ত অভিনয়ের পাশে ‘দ্য বিগ বুল’-এ নজর কেড়ে ছিলেন নিকিতা দত্ত, ইলিয়ানা ডি‘ক্রুজ। এবার টলিউডে আসতে চলেছে ‘মানি মাফিয়া’।


More Stories
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?
“বেআইনি” দ্বিতীয় বিয়ে হিরণের?
বাস্তবতায় স্বপ্ন ও কুরোসাওয়ার চলচ্চিত্র