Home » শিশুকন্যাকে মেরে আত্মঘাতী বাবা

শিশুকন্যাকে মেরে আত্মঘাতী বাবা

সময় কলকাতা, সায়ন মোদক, নদীয়া: সাত বছরের এক শিশুকন্যাকে খুন করে আত্মঘাতী হল এএসআই বাবা। ঘরের মধ্যে থেকে দুজনের দেহ উদ্ধার করেছে পুলিশ।নদীয়ার চাকদহ থানার বিষ্ণুপুর এলাকায় চাঞ্চল্য।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নদীয়ার চাকদহ থানার বিষ্ণুপুর এলাকার বাসিন্দা জয়ন্ত সর্দার (বয়স আনুমানিক ৩৭) পেশায় বেলঘরিয়া জিআরপির এএসআই হিসেবে কর্মরত ছিলেন। স্ত্রী এবং কন্যা নিয়ে সংসার। এলাকাবাসীর অভিযোগ, জয়ন্ত সর্দারের স্ত্রী মৌসুমীর সঙ্গে পারিবারিক অশান্তি লেগেই থাকত। তাঁকে সন্দেহ করতেন স্ত্রী আর তা নিয়ে মাঝেমধ্যেই বিবাদ চরমে উঠত। সেই কারণেই দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন জয়ন্ত সরদার নামে ওই ব্যক্তি। আজ দুপুর দুটো নাগাদ তাঁর ঘরের ভেতরেই ঝুলন্ত অবস্থায় দুজনের দেহ উদ্ধার হয়।

 

পুলিশের প্রাথমিক অনুমান প্রথমে মেয়ে জিয়া সর্দারকে ফাঁস লাগিয়ে খুন করে নিজে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে ওই ব্যক্তি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে চাকদহ থানার পুলিশ। মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

About Post Author