সময় কলকাতা ডেস্ক : নাকাচেকিং চলাকালীনই জলপাইগুড়ির মাল ব্লকের ক্রান্তি এলাকা থেকে আটক গরু বোঝাই দুটি ছোটো গাড়ি। জানা গেছে, এদিন গাড়ি দুটিই জলপাইগুড়ির কাঠামবাড়ি থেকে ময়নাগুড়ি অভিমুখে যাচ্ছিল । সোমবার সকালে মাল ব্লকের ক্রান্তি অঞ্চলে নাকাচেকিং চলাকালীনই গরু বোঝাই পিক আপ ভ্যান চোখে পরে পুলিশের। এরপরেই গাড়ি গুলিতে তল্লাশি চালানোর সিদ্ধান্ত নেয় পুলিশ। তল্লাশি করতে গিয়ে বস্তার নীচ থেকে গরুগুলিকে উদ্ধার করে পুলিশ। ক্রান্তি ফাঁড়ির ওসি জানান, দুটি গাড়ি থেকে ৮টি পূর্ণ বয়স্ক গোরু উদ্ধার করা হয়েছে। চালক সহ গাড়ি দুটি আটক করেছে পুলিশ। এই ঘটনার নেপথ্যে কে বা কারা যুক্ত রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে ক্রান্তি ফাঁড়ি এলাকার এক রাজ্য সড়কে পুলিশের নাকাচেকিং চলাকালীন আলুর বস্তা বোঝাই সন্দেহ ভাজন গাড়ি দুটিকে প্রথমে চোখে পরে পুলিশের । তল্লাশি চালাতে গিয়ে চক্ষু চড়কগাছ পুলিশের । গাড়ি দুটির পিছনের ডালা খুলতেই দেখা যায় আলুর বস্তা থাকলেও ঠিক তার নীচে সুন্দর ভাবে রাখা রয়েছে পুর্নবয়স্ক কতগুলি গরু। ক্রান্তি ফাঁড়ির ওসি জানান, ৮ টি গরু সহ চালকদের গাড়িগুলিকে আটক করে পুলিশ। তবে এ ঘটনার পেছনে অন্য কেউ জড়িত কিনা বা কোনো চক্র কাজ করছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।


More Stories
স্বাস্থ্য পরিষেবায় আধুনিকীকরণে জোর দেবেন নরেশ রায়
আদালত চত্বরে প্রবল ক্ষোভের মুখে অরুণ ভৌমিক
নিজের স্ত্রীকে আবার বিয়ে করছেন খগেশ্বর রায়