Home » জ্বালানীর মূল্যবৃদ্ধির প্রভাব মাছ বাজারে, কমছে যোগান

জ্বালানীর মূল্যবৃদ্ধির প্রভাব মাছ বাজারে, কমছে যোগান

সময় কলকাতা ডেস্কঃ মাছে-ভাতে বাঙালির এবার পকেটে টান!পয়লা বৈশাখের আগেই রাজ্যে মাছের সবচেয়ে বড় হাওড়া পাইকারি বাজারে প্রায় সব মাছেরই দাম আকাশছোঁয়া।পেট্রোল এবং ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণেই মূলত হু হু করে বাড়ছে মাছের দাম।একটাকা,দু টাকা নয়,হাওড়ার পাইকারি মাছ বাজারে গত কয়েকদিনে মাছের দাম বেড়েছে ২০-৩০ শতাংশ।কারণ পেট্রোল ডিজেলের চড়া দামে ভিন্ রাজ্য থেকে মাছের জোগান কমেছে।তাতেই খাদ্যরসিক বাঙালির মাছ-ভাতে টান পড়ার জোগাড় হতে চলেছে বলেই অভিযোগ ব্যবসায়ীদের।

হাওড়া পাইকারি মাছ বাজারের ব্যবসায়ীদের সূত্রে জানা গিয়েছে,গত কয়েকদিনে গড়ে ২০ থেকে ৩০ শতাংশ মাছের দাম বেড়েছে।আর তাতেই সমস্যায় পড়েছেন খাদ্য রসিক বাঙালিরা।গত ১৭ দিনে ১৪ বার বেড়েছে পেট্রোলের দাম।পেট্রোল এবং ডিজেল  সেঞ্চুরি পার করেছে ।তারই সরাসরি প্রভাব পড়েছে হাওড়া পাইকারি মাছ বাজারে।মাছ ব্যবসায়ীরা জানিয়েছেন,তেলের দাম অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ার  অন্ধপ্রদেশ, উড়িষ্যা এবং অন্যান্য রাজ্য থেকে মাছের আমদানি কমে গিয়েছে।

ভিন রাজ্যের ব্যবসায়ীরা আগের নির্ধারিত দামে আর মাছ পাঠাতে চাইছেন না।আগে যেখানে এই বাজারে গড়ে ৩০ থেকে ৩৫ ট্রাক মাছ ভিন রাজ্য থেকে আসত, তা এখন কমে গিয়ে ১৫ থেকে ২০ ট্রাকে দাঁড়িয়েছে।তাঁদের মতে,১ কেজি সাইজের কাতলা মাছ এই পাইকারি মাছ বাজারে আগে ১৮০ টাকা থেকে ২০০ টাকা দরে বিক্রি হয়েছে।তা এখন বেড়ে ২২০ থেকে ২৫০ টাকা হয়েছে।অন্যদিকে রুই মাছ ১৩০ টাকা থেকে বেড়ে ১৫০ টাকা হয়েছে।পাশাপাশি পাবদা ৩০০ টাকা থেকে বেড়ে ৩৬০/৩৭০ টাকা ,ভেটকি ৪০০/৪৫০ টাকা থেকে বেড়ে ৫০০ টাকা হয়েছে।একইভাবে আড় ও ট্যাংরা মাছ ২৭০ টাকা থেকে বেড়ে ৩০০ টাকা হয়েছে।

খুচরো বাজারে কেজি প্রতি গড়ে ৫০ থেকে ১০০ টাকা বা তারও বেশি দামে বিক্রি করেন খুচরো মাছ ব্যবসায়ীরা।হাওড়া ফিস মার্কেট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জানিয়েছেন,’মাছের দাম এমন বেড়ে যাওয়ায় বিক্রি অনেকটাই কমে গেছে।‘এদিকে মাছের দাম বৃদ্ধি পাওয়ায় সমস্যায় পড়েছেন সমস্ত ক্রেতারাই।তারা জানিয়েছেন,’ইচ্ছে থাকলেও দামের দিকে তাকিয়ে রকমারি মাছ কেনার উপায় নেই।‘

About Post Author