সময় কলকাতা ডেস্কঃ টাকার বিনিময়ে ইনক্লাইন কোলিয়ারি কর্মস্থল পরিবর্তন চক্রের অভিযোগ উঠেছে কোলিয়ারির কতৃপক্ষ এবং বিজেপি সমর্থিত শ্রমিক সংগঠনের নেতার বিরুদ্ধে।বাঁকুড়ার সাতগ্রাম এরিয়ার কালিদাসপুর কোলিয়ারির ঘটনা

ইনক্লাইন কোলিয়ারি একসময় ছিল বাঁকুড়া জেলার গর্ব।অভিযোগ,সেই কোলিয়ারির উৎপাদন আজ প্রায় বন্ধের মুখে।কয়লা উৎপাদনের পাশাপাশি বেশকিছু অনিয়মেরও অভিযোগ উঠছে এই কোলিয়ারি কর্তৃপক্ষের বিরুদ্ধে।আর এই অভিযোগ তুলছেন কোলিয়ারির শ্রমিকেরাই।

স্থানীয় প্রশাসন সূত্রে খবর,কোলিয়ারির খনিগর্ভের নীচে পর্যাপ্ত শ্রমিক এবং পর্যাপ্ত পরিকাঠামো কোনোটাই নেই।যার অভাবে দিনের পর দিন এই কোলিয়ারির কয়লা উৎপাদন নিম্নমুখী।অর্থের বিনিময়ে খাদের নীচের শ্রমিকদের স্থানান্তরিত করা হচ্ছে অন্যত্র।কালিদাসপুর কোলিয়ারি কর্তৃপক্ষ এবং কালিদাসপুর কয়লা খাদান শ্রমিক কংগ্রেসের যৌথ উদ্যোগেই চলছে এই পরিবর্তন চক্র।এমনটাই অভিযোগ, কর্মরত শ্রমিক ও অন্যান্য বিরোধী শ্রমিক সংগঠনের সসস্যরা।

উল্লেখ্য,কয়লা খাদান শ্রমিক কংগ্রেসের নাম সরাসরি না বললেও অর্থের বিনিময়ে এমন ঘটনা যে ঘটেছে তা বিজেপি সমর্থিত শ্রমিক সংগঠনের নেতা অরূপ মন্ডলের বক্তব্যে স্পষ্ট।যদিও কালিদাসপুর কয়লা খাদান শ্রমিক কংগ্রেসের সাধারণ সম্পাদক রামনিরঞ্জন আচার্য এই অর্থ লেনদেন এবং চক্রের কথা সম্পূর্ণ ভাবে অস্বীকার করেছেন।গোটা কয়লা খাদান শ্রমিক কংগ্রেসকে কালিমালিপ্ত করতেই বিরোধীরা এই অপপ্রচার করছে বলেই তাঁর দাবি।


More Stories
ঋতব্রত সন্দীপনের বহিষ্কারের চিঠিতে কী কী লেখা হয়েছে?
বঙ্গে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন
অভিষেক নিগ্রহ পর্ব : আদতে হয়েছিল কী? বিভিন্ন রাজনৈতিক মহল, নেতা-নেত্রীরা কী বলছেন!