সময় কলকাতা ডেস্ক : সময় মতন ক্লাস না হওয়ার অভিযোগে গেটে পড়লো তালা । এ ছবি জলপাইগুড়ির ধুপগুড়ি ব্লকের রামকৃষ্ণ সেবাশ্রম সরকারি আইটিআই কলেজের। অভিযোগ কলেজে পড়ুয়াদের দেখা মিললেও দেখা মিলত না কলেজের শিক্ষকদের। কলেজের অধ্যক্ষকে বিষয়টি নিয়ে বারবার অভিযোগ জানান ছাত্রছাত্রীরা।কিন্তু সেই কথায় কর্ণপাত করেন নি তিনি। প্রতিবাদে শুক্রবার কলেজের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল পড়ুয়ারা।

বর্তমানে এই শিক্ষাপ্রতিষ্ঠানটিতে পাঠনপাঠনে সঙ্গে যুক্ত রয়েছেন প্রায় ২০০ জন পড়ুয়া। ফিটার, ওয়েল্ডার, সার্ভেয়ার, ইলেক্ট্রনিক্স-মেকানিক্যাল, ডিজেল ইঞ্জিন, ওয়ারম্যান সহ মোট আটটি বিভাগের পাঠনপাঠন চলে এই কলেজে । জলপাইগুড়ি তো বটেই,অন্যান জেলার পড়ুয়ারা এখানে কলেজে পড়তে আসেন ।

পড়ুয়াদের অভিযোগ, কলেজে ক্লাস একেবারেই হয় না বললেই চলে। প্রতিদিন যেখানে চারটি ক্লাস হওয়া উচিত, সেখানে মেরেকেট ক্লাস হয় একটি বা দুটি। আবার কোনোদিন ক্লাসই হয়না। তাই অনিয়মিত ক্লাসের জেরে তাঁরা ক্ষতির মুখে পড়ছেন বলে অভিযোগ করেন বিক্ষোভরত পড়ুয়ারা। জানা গিয়েছে, খাতায়-কলমে শিক্ষকের সংখ্যা ২৭ হলেও কলেজে আসেন মাত্র ১৪ জন শিক্ষক। ফলেই দিনের পর দিন কলেজে ক্লাস হচ্ছে না একাধিক বিভাগে।

ছাত্রবিক্ষোভের বিক্ষোভের খবর পেয়ে এদিন কলেজে উপস্থিত হন নি অধ্যক্ষ ননীগোপাল পাল । পড়ুয়ারা গিয়ে অধ্যক্ষের সঙ্গে কথা বললেও সেই আলোচনায় সমাধান মেলেনি বলে জানান আন্দোলনে সামিল হওয়া পড়ুয়ারা।কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ না নিলে আগামী দিনেও আন্দোলন জারি থাকবেই বলে হুঁশিয়ারি দিয়েছন পড়ুয়ারা।


More Stories
ঋতব্রত সন্দীপনের বহিষ্কারের চিঠিতে কী কী লেখা হয়েছে?
বঙ্গে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন
অভিষেক নিগ্রহ পর্ব : আদতে হয়েছিল কী? বিভিন্ন রাজনৈতিক মহল, নেতা-নেত্রীরা কী বলছেন!