Home » ফুলবাগানে প্রমোটিং বিবাদে গোষ্ঠী সংঘর্ষ, আতঙ্ক

ফুলবাগানে প্রমোটিং বিবাদে গোষ্ঠী সংঘর্ষ, আতঙ্ক

সময় কলকাতা ডেস্ক: ফুলবাগান থানার ঢিল ছোঁড়া দূরত্বে দুই গোষ্ঠীর সংঘর্ষ। শুক্রবার সন্ধ্যায় সিআইটি রোডে সংঘর্ষের ঘটনায় জখম হয় দুই ব্যক্তি। বর্তমানে তারা হাসপাতালে ভর্তি রয়েছেন ।  এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রমোটিং সংক্রান্ত বিবাদের জেরে তৃণমূল নেতা পরেশ পালের অনুগামী দুই গোষ্ঠী সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘটনায় ভাঙচুর হয় বেশ কয়েকটি বাড়ি এবং রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়িতেও হামলা চালায় দুস্কৃতীরা। এলাকাবাসীদের কথায়, প্রায় ৫০ জন দুষ্কৃতী হামলা চালায়। ইট পাথর ছুড়ে জানলার কাঁচ ভাঙচুর, গেটের তালা ভাঙচুর করে। এমনকি বেশ কয়েকটি বাড়িতে ঢুকেও মারধোরের অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে।

গণ্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফুলবাগান থানার পুলিশ। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। নিরাপত্তাহীনতায় ভুগছে এলাকার মানুষ। জানা গিয়েছে, মাস কয়েক আগেও এই দুই গোষ্ঠীর বিবাদের জেরে এলাকায় বোমাবাজির ঘটনা ঘটে। তার পরেও পুলিশ কোনো পদক্ষেপ না নেওয়ায় কারণেই কি এরকম ঘটনা ঘটছে প্রশ্ন তুলছে স্থানীয় বাসিন্দারা।

About Post Author