সময় কলকাতা ডেস্ক, ৩০ জুলাই : মাদারিহাটে নিখোঁজের দেহ উদ্ধার। বুধবার বিকেলে বাড়ি থেকে বেরোনোর পরে খোঁজ মিলছিল না।মাদারিহাটে এলাকার ধানক্ষেতে ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হল তার দেহ ।
আলিপুরদুয়ার জেলার মাদারিহাটের পূর্ব খয়েরবাড়ি এলাকায় ধানক্ষেত থেকে এক ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার রাতে পূর্ব খয়েরবাড়ি এলাকার একটি ধানক্ষেত থেকে জাতরু ওরাও (৪৫)-এর দেহ উদ্ধার করে মাদারিহাট থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জাতরু ওরাও শ্বশুরবাড়ি পূর্ব খয়েরবাড়িতে বসবাস করতেন। তাঁর বাড়ি শিশুবাড়ি সংলগ্ন চাপাগুঁড়ি এলাকায়। তিনি পেশায় দিনমজুর ছিলেন।মৃতের স্ত্রী লুন্ড্রি ওরাও জানান, বুধবার বিকেল কাজ শেষে বাড়ি ফিরে প্রায় ৫টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে ছিলেন জাতরু। রাতে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরের একটি ধানক্ষেতে তাঁর ক্ষতবিক্ষত দেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে মাদারিহাট থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে।।


More Stories
জলপাইগুড়ির তৃণমূল নেতার মেয়েকে নিগ্রহ
সিভিক ভলেন্টিয়ারের ধ*র্ষণের শিকার মহিলা সহকর্মী
নেশামুক্তি কেন্দ্রে চিকিৎসাধীন তরুণীকে গণ*ধ*র্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার