Home » বেহাল মহানন্দা নদীবাঁধ, সংস্কারের দাবিতে বিক্ষোভ বাসিন্দাদের

বেহাল মহানন্দা নদীবাঁধ, সংস্কারের দাবিতে বিক্ষোভ বাসিন্দাদের

সময় কলকাতা ডেস্ক: বেহাল মহানন্দা নদীর বাঁধ। সংস্কারের অভাবে বাঁধের যত্রতত্র দেখা দিয়েছে ফাটল। তাই মহানন্দা নদীর বাঁধ দ্রুত সংস্কারের দাবিতে প্লাকার্ড হাতে বিক্ষোভ দেখালেন নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা।মালদহের চাঁচলের গালিমপুর এলাকায় নদীর চরে দাঁড়িয়ে রাজ্যের সেচ দফতরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমীনের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হন ওই এলাকার বাসিন্দারা। বর্ষার আগেই দ্রুত নদী বাঁধ সংস্কারের দাবি তুলেছেন বাসিন্দারা।

মালদার চাঁচলের স্বরুপগঞ্জ গালিমপুর থেকে মাগুরা পর্যন্ত প্রায় ৪৫ কিলোমিটার বাঁধের একাধিক জায়গায় দেখা গিয়েছে ফাটল, ভেঙে পড়ছে বাঁধের অংশ। যা নিয়ে চিন্তায় ঘুম উড়েছে এলাকার বাসিন্দাদের। বর্ষা আসতে এখনো ঢের দেরি। তার আগে দ্রুত বাঁধ সংস্কারের দাবি নিয়ে নদীর চরে দাঁড়িয়ে বিক্ষোভ দেখালেন নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা। ২০১৭ সালে এই রক্ষা বাঁধের একাংশ ভেঙে প্লাবিত হয়েছিল বহু গ্রাম। ওই সময় কোনো রকম বাঁধ সংস্কার করলেও আবার বাঁধে দেখা গিয়েছে ফাটল। এলাকার বাসিন্দা জাহাঙ্গীর আলমের অভিযোগ, বছর খানেক আগেই আমাদের এই বেহাল বাঁধ পরিদর্শনে এসেছিলেন উওরবঙ্গ উন্নয়ন ও সেচ দফতরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন সাথে ছিলেন চাঁচল বিধানসভার বিধায়ক নীহার রঞ্জন ঘোষ। বাঁধ পরিদর্শন করে দ্রুত ওই বাঁধ সংস্কারের আস্বাস দেন মন্ত্রী। মন্ত্রীর আশ্বাস তো পুরন হয়নি বরং ওই এলাকার বাসিন্দাদের দুশ্চিন্তা আরও দ্বিগুণ হয়েছে।

নদী বাঁধ সংস্কার নিয়ে শুরু হয়েছে তৃণমূল-বিজেপি তুঙ্গে রাজনৈতিক তরজা। তৃণমূল ভাঁওতাবাজির দল,মানুষকে শুধু মিথ্যে প্রতিশ্রুতি আর ভাঁওতাবাজি দিয়ে চলে।তাতে নদী বাঁধ সংস্কার হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছে বিজেপি।

দ্রুত বাঁধ সংস্কারের কাজ যাতে শুরু হয় এই নিয়ে মন্ত্রীর সঙ্গে কথা বলবো বলে আশ্বাস দিয়েছেন চাঁচলের তৃণমূল বিধায়ক নিহার রঞ্জন ঘোষ।বিধায়ক বলেন, বাঁধ দুর্বল, বর্ষার আগে যাতে কাজ শুরু হয় এই নিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে প্রস্তাব পাঠিয়েছি।আশা করা যায় বর্ষার আগে সংস্কারের কাজ শুরু হবে। পাশাপাশি আমি মন্ত্রীর কাছে আরো এক বার বিষয়টি তুলে ধরব। এবারের বর্ষায়ও কি ভিটে মাটি ছাড়তে হবে এলাকার বাসিন্দাদের?  না দ্রুত বাঁধ সহজ করে উদ্যোগী হবে রাজ্য সরকার? সেটাই এখন দেখার।

About Post Author