Home » মানসিক ভারসাম্যহীন এক মহিলাকে বাড়ি ফিরিয়ে নজির গড়ল পুলিশ!

মানসিক ভারসাম্যহীন এক মহিলাকে বাড়ি ফিরিয়ে নজির গড়ল পুলিশ!

সময় কলকাতা ডেস্কঃ ফের মানবিকতার নজির পুলিশের।মানসিক ভারসাম্যহীন মধ্যবয়সী এক মহিলাকে বাড়ি ফেরাল পুলিশ।কোতুলপুর থানার হাজীপুর এলাকার ঘটনা।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে,শনিবার কোতুলপুরের ঘোষপাড়া এলাকার স্থানীয়রা এক মানসিক ভারসাম্যহীন মহিলাকে ঘোরাঘুরি করতে দেখেন।দীর্ঘক্ষণ ধরে ওই মহিলাকে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের।এরপরই স্থানীয়দের তরফে খবর দেওয়া হয় কোতুলপুর থানায় ।খবর পেয়ে পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে এসে ওই মানসিক ভারসাম্যহীন মহিলাকে উদ্ধার করে কোতুলপুর থানায় নিয়ে যায়।এরপর পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে।

 

কিন্তু মহিলা মানসিক ভারসাম্যহীন হওয়ায় বাড়ির ঠিকানা,নামধাম কিছুই বলতে পারেনি।এর ফলে প্রথমে কিছুটা হলেও সমস্যায় পড়ে পুলিশ।অতঃপর পুলিশ তল্লাশি চালিয়ে ওই মহিলার কাছ থেকে উদ্ধার করেন তার ডাক্তারি প্রেসক্রিপশন।সেই প্রেসক্রিপশনের খোঁজখবর নিয়েই পুলিশ জানতে পারেন কোতুলপুর থানার হাজিপুর এলাকায় বাড়ি ওই মহিলার।তার নাম আঙ্গুর দাস(৫২)এবং স্বামীর নাম মোহন দাস।এরপর কোতুলপুর থানার পুলিশের তরফে ওই মহিলার বাড়ির লোককে খবর দেওয়া হয়।


অবশেষে এদিন সন্ধ্যায় তাঁর পরিবারের সদস্যরা এসে পৌঁছায় কোতুলপুর থানায়।এরপরই বাড়ির লোকের হাতে ওই মহিলাকে তুলে দেন কোতুলপুর থানার পুলিশ।প্রসঙ্গত,রাজ্য জুড়ে বেশ কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের ভুমিকার প্রশ্ন উঠছে একাধিকবার।সেখানে দাঁড়িয়ে এই পুলিশ অফিসারের এহেন মানবিক উদ্যোগে খুশি ওই মহিলার পরিবারের সদস্যেসহ এলাকার বাসিন্দারা।

About Post Author