সময় কলকাতা ডেস্কঃ দেখতে দেখতে যেন বড় হয়ে গেল রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ছেলে ইউভান।এ যেন তাঁদের জীবনের এক আনন্দের মুহূর্ত।ছেলে ইউভান এই প্রথম পা রাখল স্কুলের চৌকাঠে।মঙ্গলবার থেকেই প্লে স্কুলে যাওয়া শুরু করল ছোট্ট ইউভান।এদিন শুভশ্রী গঙ্গোপাধ্যায় নিজের সোশ্যাল মিডিয়ায় ইউভানের একটি ছবি পোস্ট করে আনন্দের মুহূর্ত শেয়ার করে নেন তাঁর ভক্তদের সঙ্গে।এখনও দুই বছর পূর্ণ করেনি ছোট্ট ইউভান।তার আগেই প্লে স্কুলে পা রাখল সে।

প্রসঙ্গত,এ বছরই সরস্বতী পুজোয় হাতেখড়ি হয়েছে ইউভানের।তখনই রাজ চক্রবর্তী জানিয়েছিলেন,পড়াশোনার প্রতি খুব ঝোঁক খুদের।তাই একটু জলদি হাতেখড়ি দেওয়া হয় ইউভানের।এদিন খুদের পোস্ট করা ছবিতে ভালবাসা জানিয়েছে শুভশ্রীর ভক্তরা।

২০২০ সালের সেপ্টেম্বর মাসে রাজ আর শুভশ্রীর কোল আলো করে আসে ছোট্ট ইউভান।ছোট থেকেই নিজের দুষ্টুমিষ্টি হাবভাব নিয়ে সকলের মনে জায়গা করে নিয়েছে সে।হামাগুড়ি থেকে হাঁটতে শেখা,প্রথম বসা,প্রথম বাবা-মা ডাকা থেকে শুরু করে ছেলের বেড়ে ওঠার প্রতিটি মুহূর্তই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন রাজ ও শুভশ্রী।


More Stories
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?
“বেআইনি” দ্বিতীয় বিয়ে হিরণের?
বাস্তবতায় স্বপ্ন ও কুরোসাওয়ার চলচ্চিত্র