Home » আদালতের নির্দেশে কবর থেকে কঙ্কাল তুলে তদন্ত পুলিশের

আদালতের নির্দেশে কবর থেকে কঙ্কাল তুলে তদন্ত পুলিশের

সময় কলকাতা ডেস্ক: পাঁচ মাস বাদে আদালতের নির্দেশে কবর থেকে কঙ্কাল তুলে তদন্ত শুরু কালিগঞ্জের পলাশী নতুন পাড়ায়।নদিয়া পলাশীর গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুরপর কেটে গিয়েছে পাঁচ মাস। তারপর আদালতের নির্দেশে বুধবার কবর থেকে কঙ্কাল তুলে নতুন করে তদন্ত শুরু করল পুলিশ।

নদিয়ার কালিগঞ্জ থানা এলাকার পলাশী ২ নং গ্ৰাম পঞ্চায়েতের নতুন পাড়া এলাকার ঘটনা। আদালতের নির্দেশে কালিগঞ্জ থানার পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে করব থেকে কঙ্কাল তোলা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কালিগঞ্জ থানার পলাশী ২ নং গ্ৰাম পঞ্চায়েতের পলাশী নতুন পাড়ার বাসিন্দা সুজাউদ্দিন সেখের সঙ্গে পলাশী জানকি নগরের বাসিন্দা রোজিপা খাতুনের বিয়ে হয়। ১৫ বছরের দাম্পত্য জীবনের ছেদ ঘটে গত ডিসেম্বর মাসে। পারিবারিক অশান্তির জেরে গৃহবধূ রোজিপা খাতুনকে খুন করা হয় বলে অভিযোগ। ঘটনার পর তড়িঘড়ি শ্বশুরবাড়ির লোকজন দেহটি কবর দিয়ে দিলেও বিষয়টি মেনে নিতে পারেনি রোজিপার পরিবার। হত্যা করে তথ্য গোপনের অভিযোগ এনে বধূ হত্যার মামলা রুজু হয়। ঐ মামলার পরিপ্রেক্ষিতে বিচারকের নির্দেশে শনিবার কালিগঞ্জ থানার পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে আদালতের পর্যবেক্ষণে কবর থেকে দেহ তুলে পুনরায় তদন্ত প্রক্রিয়া শুরু হল। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়।

About Post Author