Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ আজ ১৪ এপ্রিল, গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ১০৪ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।

১৮৯০-প্যান আমেরিকায় জোট প্রতিষ্ঠিত হয় আজকের দিনে ।
১৯৪৪- আজকের দিনে মুম্বাইয়ের গোলাবারুদ র্ভতি একটি জাহাজে বিস্ফোরণে ১২ শতাধিক লোকের মৃত্যু হয়।

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৮৯১-একজন ভারতীয় আইনজ্ঞ এবং ভারতের দলিত আন্দোলনের অন্যতম পুরোধা ভীমরাও রামজি আম্বেদকর আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯২২-মাইহার ঘরানার ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী আলি আকবর খান এদিন জন্মান।
১৯৩৩-ভারতীয় শিল্পী ও শিক্ষাব্রতী অনিলকুমার দত্তের জন্মদিন আজ। ।
১৯৬৪-চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক মান্না (সৈয়দ মোহাম্মদ আসলাম তালুকদার)আজকের দিনে জন্মগ্রহণ করেন।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৬৮০-মারাঠা নেতা ছত্রপতি শিবাজী আজকের দিনে প্রয়াত হন।
১৯৬৩- ভারতীয় সুপণ্ডিত ও স্বনামধন্য পর্যটক রাহুল সাংকৃত্যায়নের প্রয়াণ দিবস ।
১৯৮৬- ভারতের বিখ্যাত চলচ্চিত্র পরিচালক নীতীন বসু এদিন প্রয়াত হন।

About Post Author