Home » আদিবাসী নাবিলিকাকে গণধর্ষণ বোলপুরে

আদিবাসী নাবিলিকাকে গণধর্ষণ বোলপুরে

জয়ন্ত দাস, বীরভূম, সময় কলকাতা: বোলপুরে  এক আদিবাসী নাবালিকাকে ধর্ষণের ঘটনার রেশ কাটতে না কাটতে ফের ধর্ষণের ঘটনা শান্তিনিকেতন থানা এলাকায়। এবার চড়ক মেলা দেখতে এসে গণধর্ষণের শিকার হল এক আদিবাসী নাবালিকা।মেলা থেকে ফেরার পথে তুলে নিয়ে গিয়ে তাকে তিন চার জন মিলে গণধর্ষণ করে বলে অভিযোগ।এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যপক চাঞ্চল্য ছড়ায়। নির্যাতিতাকে বোলপুর মহকুমা হাসপাতালে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাশাপাশি পুলিশের কাছেও অভিযোগ জানিয়েছে পরিবার।অভিযুক্তদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন নির্যাতিতার পরিবার।

সূত্রের খবর ওই আদিবাসী নাবালিকা  তার বান্ধবীর বাড়িতে বেড়াতে এসেছিল চড়ক মেলা দেখতে ।ওই আদিবাসী নাবালিকা বৃহস্পতিবার রাতে মায়ের সঙ্গে চড়কের মেলা গিয়েছিল। মেলায় এক বন্ধুর সঙ্গে দেখা হলে দু’জন গল্প করছিল। মাঠের একটি দিকে বসে তারা যখন গল্প করছিল, সেই সময় আচমকা জনা পাঁচেক যুবক সেখানে আসে। এরপর ছেলেটিকে মারধর করে মেয়েটিকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। তাকে নিয়ে গিয়ে নদীর ফাঁকা চরে  যৌন নির্যাতন করে ফেলে রেখে চলে যায় বলে অভিযোগ। ওই নাবালিকার বন্ধু স্থানীয়দের খবর দিলে এলাকার কয়েক জন মেয়েটিকে উদ্ধার করে ।

নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ পাওয়ার পরেই ঘটনার তদন্তে নেমছে জলা পুলিশ। পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠির নেতৃত্ব জেলা পুলিশের একাধিক আধিকারিক বিশাল বাহিনী নিয়ে ঘটনাস্থলে হাজির হন। পুলিশ সন্দেহভাজন কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। অভিযুক্তদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশ সুপারের।

 

 

About Post Author