Home » নববর্ষে বৈঠকি আড্ডা বালুরঘাটে

নববর্ষে বৈঠকি আড্ডা বালুরঘাটে

সময় কলকাতা ডেস্কঃ কথায় আছে বাঙালির বারো মাসে তেরো পার্বন। আর এই পার্বনের মধ্যে একটি হল নববর্ষ। বাংলা নবর্বষ বাঙালি সংস্কৃতির অন্যতম সামাজিক উৎসব। পয়লা বৈশাখে বাঙালিরা বহুযুগ ধরে বর্ণাঢ্য আচার আনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ উৎসব উদযাপন করে ।

শুক্রবার সারা রাজ্য জুড়ে পালিত হচ্ছে বাংলা নববর্ষ। সকাল থেকেই দিকে দিকে সাড়ম্বরে পালিত হচ্ছে দিনটি। দক্ষিণ দিনাজপুরের সদর শহর তথা রাজ্যের সংস্কৃতির শহর বলে পরিচিত বালুরঘাটে মণ্মথ নাট্যচর্চা কেন্দ্রে পালিত হয় নববর্ষ আয়োজক কৃষ্ণপদ মণ্ডলের উদ্যোগে।

বালুরঘাটের দধীচি পত্রিকা ও প্রত্যুষ পত্রিকার যৌথ উদ্যোগে নববর্ষের বৈঠকি আড্ডার আয়োজন করা হয়। এদিন গান, কবিতা, গল্পের মধ্যে দিয়ে নববর্ষের এই সুন্দর সকালে একটি মনোজ্ঞ পরিবেশের সৃষ্টি করেন। বৈশাখী আড্ডায় উপস্থিত ছিলেন বালুরঘাটের বিশিষ্ট কবি মৃণাল চক্রবর্তী, অমল বসু, প্রদীপ সাহা, বিশিষ্ট সমাজসেবী তথা ডাক্তার দেবব্রত ঘোষ সহ অনান্যরা।

About Post Author