সময় কলকাতা ডেস্ক: মাঝবয়সী এক যুবক অসুস্থ হয়ে পড়ায় স্থানীয় চিকিৎসককে ডেকেছিলেন পরিবারের সদস্যরা।অভিযোগ, চিকিৎসক সময়মতো হাজির না হওয়ায় মৃত্যু হয় পাপ্পু কুণ্ডু নামে ওই যুবকের। এরপরেই অভিযুক্ত চিকিৎসকের বাড়িতে ভাঙচুর চালালেন মৃতের আত্মীয় ও স্থানীয় বাসিন্দারা। এই ঘটনাকে কেন্দ্রকরে নিমতা থানার আলিপুরে ব্যাপক উত্তজনা ছড়ায়।গণ্ডগোলের খবর পেয়ে নিমতা খানার পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন তীব্র গরমে অসুস্থ হয়ে পড়ে নিমতা বাজার এলাকার বাসিন্দা পাপ্পু কুন্ডু। ওই পরিবারের লোকেরা সময় স্থানীয় এক চিকিৎসকের কাছে যান। কিন্তু গৌরব রায় নামে ওই চিকিৎসক যেতে অস্বীকার করেন বলে অভিযোগ। অনেকবার ডাকা হলেও ওই চিকিৎসক, পাপ্পুর চিকিৎসার জন্য না আসায় স্থানীয় মানুষ যুবককে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়।

এরপরেই চিকিৎসকের গাফিলতিতে বিনা চিকিৎসায় ওই যুবকের মৃত্যু হয়েছে এই অভিযোগে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। উত্তেজিত জনতা অভিযুক্ত চিকিৎসকের বাড়িতে ভাঙচুর চালায়।বাড়ির ভেতরে আটকে রেখে ব্যাপক ভাঙচুর চলে। গণ্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নিমতা থানার পুলিশ ও কাউন্সিলর। মৃতদেহ আটকে রেখে এলাকার বাসিন্দারা বিক্ষোভ দেখাতে থাকেন। স্থানীয় কাউন্সিলর এসে সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করেন। পরে চিকিৎসক গৌরব রায়কে পুলিশি প্রহরায় বাইরে নিয়ে আসা হয়।

অভিযুক্ত চিকিৎসককে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তজিত বাসিন্দারা বেশ কিছুক্ষণের জন্য রাস্তা অবরোধ করেন। পুলিশ যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী