সময় কলকাতা ডেস্ক: অবৈধ সম্পর্কের জের! স্বামীর অনুপস্থিতিতে অন্য পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়ে মর্মান্তিক পরিণতি এক মহিলার।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বসিরহাট চাঁপাপুকুর পঞ্চানন তলা এলাকার তসলিমা বিবি (২৬), পেশায় একজন নৃত্য শিল্পী। বিভিন্ন মঞ্চে নাচগান করে বেড়ায় তসলিমা। তসলিমার বাপের বাড়ি দেগঙ্গা থানার পোলতা আটি গ্রামে। বছর দুয়েক আগে হাসনাবাদ থানার নোয়াপাড়ায় মাতিন গাজীর সঙ্গে বিয়ে হয় তসলিমার। মাতিন মাদক পাচারের অভিযোগে গ্রেপ্তার হয়। বর্তমানে জেল হেফাজতে রয়েছে তসলিমার স্বামী।

স্বামী জেলে থাকাকালীন মিঠুন বিশ্বাস নামে এক ব্যক্তির সঙ্গে তার পরিচয় হয়। স্বামী জেলে থাকায় মিঠুনের সঙ্গে সেই সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়ে ওঠে। মিঠুনের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে তসলিমা। এমনকি নাচ গানের মঞ্চে মিঠুনকে স্বামী বলে পরিচয় দিত তসলিমা।

স্বামী-স্ত্রীর পরিচয় দিয়ে বসিরহাট পঞ্চানন তলায় একটি বাড়িতে ভাড়া থাকত তারা। শনিবার রাতে তসলিমার মৃতদেহ উদ্ধার হয় ভাড়াবাড়ি থেকে। সেই সময় প্রেমিক মিঠুন বিশ্বাস পালিয়ে যায়। তদন্ত করতে নেমে পুলিশ জানতে পারে হিঙ্গলগঞ্জ থানা এলাকায় গা ঢাকা দিয়ে রয়েছে মিঠুন। মিঠুনকে সেখান থেকে গ্রেপ্তার করে বসিরহাট থানার পুলিশ। আজ ধৃত প্রেমিক মিঠুনকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে বলে খবর।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী