সময় কলকাতা ডেস্ক: সোদপুর রেলওয়ে পার্কে ওয়েস্ট বেঙ্গল হ্যাম রেডিও সংস্থার উদ্যোগে এক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হল রবিবার । রেডিও কমিউনিকেশন বাড়ানোর উদ্দেশ্যে রবিবার এই বিশেষ প্রশিক্ষণ শিবিরে যোগদান করে আর্মি, পুলিস, এনডিআরএফ, প্যারামিলিটারী, কোষ্ট গার্ড বাহিনীর একাধিক সদস্যরা। মূলত হ্যাম রেডিওর ব্যাপারে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে ও আগামী দিনে দুর্ঘটনা প্রবণ এলাকায় উদ্ধার কার্যে নেমে যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য এই সিদ্ধান্ত বলে জানান ওয়েস্টবেঙ্গল হ্যাম রেডিও সম্পাদক, অম্বরিশ নাগ বিশ্বাস।

বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের সময়ের প্রতিকূল পরিবেশ থেকে মানুষকে বাঁচাতে এর আগে নানা সময়ে রেডিও কমিউনিকেশনের সাহায্য নিতে হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। দুর্গম এলাকায় গিয়ে দু:স্থ মানুষের মুখে সাহায্যের অন্ন হোক কিংবা জরুরী ঔষধ পত্র প্রদান। অন্যদিকে ঘন গভীর জঙ্গলে মাওবাদীদের নাসকতা হোক কিংবা সীমান্তে নানা অনৈতিক কার্যকলাপ যা সবই ধরা পরছে রেডিও কমিউনিকেশনের দৌলতে।

মোবাইল পরিষেবা যেখানে ব্যাহত সেখানেও রেডিও কমিউনিকেশনের সাহায্যে বড় বড় বিপদ আগে ভাগে আটকানো গেছে বলে মত উদ্ধারকারীদের। এবার সেই বিশেষ রেডিও কমিউনিকেশনের স্কিল বাড়াতে এবার এক ছাতার তলায় বিশেষ ওয়ার্কশপে যোগ দিল আর্মি, পুলিস, এনডিআরএফ, প্যারামিলিটারী, কোষ্ট গার্ড বাহিনীর সদস্যরা । উদ্দেশ্য হ্যাম রেডিওর ব্যবহারের মধ্যে দিয়ে প্রশাসনে কর্মরত কর্মচারীদের বিশেষ ভাবে উদ্বুদ্ধ করা ।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী