সময় কলকাতা ডেস্ক: মিডডে মিলের চালের মধ্যে মেশানো রয়েছে অন্য এক ধরনের সাদা চাল। এই ঘটনাকে কেন্দ্রকরে সোমবার সকালে ব্যাপক উত্তেজনা উত্তর ২৪ পরগনার অশোকনগর কল্যাণগড় পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের দেশবন্ধু জিএসএফপি প্রাথমিক বিদ্যালয়ে। ধোয়ার সময়ে মিডডে মিলের বেশ কিছু চাল ভেসে ওঠার খবর চাউর হতেই স্কুলের সামনে বিক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। এক অভিভাবক জানান, সাধারণত চাল খারাপ হলে জলে ভেসে ওঠে। এদিন যে চাল রান্নার জন্য নেওয়া হয়েছিল সেগুলি ভেসে ওঠে তাই নিম্ন মানের চাল পরিবর্তনের দাবিতে আমরা বিক্ষোভে সামিল হয়েছি।

স্কুলের রান্নার দায়িত্বে থাকা স্বনির্ভর দলের সদস্যরা জানান, সোমবার সকালে রান্নার জন্য চাল নেওয়ার পরেই অস্বাভাবিক ধরনের মোটা চাল দেখতে পান। এই চাল যে বিশেষ পুষ্টিযুক্ত তা না জানানোর কারণেই সমস্যা তৈরি হয়।

অশোকনগর কল্যাণগড় পুরসভার দেশবন্ধু জি এস এফ পি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় সাড়ে পাঁচশো ছাত্রছাত্রী রয়েছে। এদিন মিড ডে মিল নিয়ে গণ্ডগোলের খবর পাওয়ার পরেই স্কুলে ছুটে আসেন স্থানীয় কাউন্সিলর। তিনি স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলে ওই চাল বিশেষ পুষ্টিযুক্ত বলে অভিভাবকদের আশ্বস্ত করেন।

অভিভাবকদের বিক্ষোভের জেরে সোমবার স্কুলের মিড ডে মিল বন্ধ রাখতে বাধ্য হন প্রধান শিক্ষক। তিনি বলেন, সরকার বিশেষ পুষ্টিযুক্ত চাল দেওয়ার কথা আগে থেকে না জানানোয় বিভ্রান্তি হয়েছে।তবে আদৌ এগুলি পুষ্টিকর চাল কিনা তা নিয়ে ধ্বন্দে রয়েছেন অভিভাবকরা ? এইরকম নিম্নমানের চাল যদি মেলানো হয়ে থাকে এরপর বাচ্চারা অসুস্থ হলে তার দায় কে নেবে প্রশ্ন অভিভাবকদের।


More Stories
জেলে জায়গা হবে তো? কৃষ্ণ ঘনিষ্ঠ তৃণমূলের মাফিয়া নন্দন গ্রেফতার
ঋতব্রত সন্দীপনের বহিষ্কারের চিঠিতে কী কী লেখা হয়েছে?
বঙ্গে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন