সময় কলকাতা ডেস্ক: সাতসকালে মাঠ থেকে মাঝবয়সী বিধবা মহিলার মৃতদেহ উদ্ধার। এই ঘটনাকে কেন্দ্রকরে চাঞ্চল্য সোমবার সকালে বীরভূমের কীর্ণাহার থানার হরানন্দপুর গ্রামে । স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে মহিলার দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হরানন্দপুর গ্রাম লাগোয়া মাঠে ওই মহিলার দেহ পড়ে ছিল।তাঁর গলায় শাড়ি দিয়ে ফাঁস লাগানো ছিল। এলাকার বাসিন্দাদের দাবি,৩৮ বছরের মঞ্জু বাগদীর স্বামী বহুদিন আগেই প্রয়াত হয়েছেন। তারপর থেকে একাই থাকতেন তিনি।পাশাপাশি ওই মহিলার একজনের সঙ্গে প্রেমের সম্পর্কও ছিল। দেহ উদ্ধারের পর প্রাথমিকভাবে পুলিশের অনুমান, মহিলাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে।

কার সঙ্গে মঞ্জু বাগদীর প্রেমের সম্পর্ক ছিল। সে সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। তদন্ত শুরু করলেও এই ঘটনায় পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি।


More Stories
আর পারলেন না, মমতার হয়ে মদনের লড়াই শেষ
শোভনদেবের আপ্ত-সহায়কের রিসর্ট সিল করল প্রশাসন
ধূপগুড়িতে বুলডোজার