Home » আদালতের নির্দেশে বাড়তি নিরাপত্তা শান্তিনিকতনের আদিবাসী নাবালিকার

আদালতের নির্দেশে বাড়তি নিরাপত্তা শান্তিনিকতনের আদিবাসী নাবালিকার

জয়ন্ত দাস, সময় কলকাতাঃ হাইকোর্টের নির্দেশের পর শান্তিনিকেতন গণধর্ষণকাণ্ডে নির্যাতিতা নাবালিকার বাড়তি নিরাপত্তার জন্য মোতায়ন করা হল পুলিশ ।নির্যাতিতাকে বোলপুরের যে হোমে রাখা হয়েছে সেখানকার নিরাপত্তার জন্য  মোট ৬ জন পুলিশকর্মীকে দায়িত্ব দেওয়া হয়েছে। মহিলা ফোর্স ছাড়াও রয়েছে একজন এসআই ও একজন কনস্টেবল।তাঁরা ২৪ ঘণ্টা ওই নির্যাতিতা নাবালিকার নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করবেন।

প্রসঙ্গত, শান্তিনিকেতন থানার আদিত্যপুরে চড়ক মেলা চলছিল৷ এক নাবালকের সঙ্গে সেই মেলা দেখতে গিয়েছিল নির্যাতিতা নাবালিকা। মেলা দেখে ফেরার পথে ফাঁকা জায়গায় বন্ধুর সঙ্গে গল্প করছিল তারা। সেই সময় নদীর চরে তুলে নিয়ে যায় ৫ জন যুবক। এরপরেই গণধর্ষণ করা হয় নাবালিকাকে৷ঘটনার কথা প্রকাশ্যে আসার পরেই বোলপুর তথা রাজ্যজুড়ে সমালোচনার ঝড় ওঠে।দোষীদের শাস্তির দাবিতে প্রতিবাদ আন্দোলনে নামেন বিরোধী রাজনৈতিক দলের নেতারা।পাশাপাশি নির্যাতিতার নিরাপত্তার নিরাপত্তার দাবি তোলেন আন্দোলনকারীদের একাংশ।তার পরিপ্রেক্ষিতে আদালত নির্যাতিতার নিরাপত্তা নিশ্চিত করার জন্য জেলা পুলিশকে নির্দেশ দেয়।এরপরেই নির্যাতিতার ২৪ ঘণ্টা নিরাপত্তার জন্য জেলা পুলিশের তরফে ৬ জনকে দায়িত্ব দেওয়া হয়।

অন্যদিকে গণধর্ষণের ঘটনার তদন্তে নেমে পুলিশ দুই নাকালকসহ মোট ৪ জনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের মধ্যে দু’জনকে সোমবার ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় বোলপুর মহকুমা আদালত। বাকি দুই নাবালক অভিযুক্তকে সিউড়ি জুভেনাইল আদালতে তোলা হলে তাদের ১০ দিনের জন্য সরকারি হোমে পাঠানো হয়।

About Post Author