Home » বীরভূমের দুটি জায়গায় দমকল কেন্দ্র চালু হতে চলেছে, তারাপীঠে জানালেন দমকল মন্ত্রী

বীরভূমের দুটি জায়গায় দমকল কেন্দ্র চালু হতে চলেছে, তারাপীঠে জানালেন দমকল মন্ত্রী

অমলেন্দু মণ্ডল, বীরভূম ,সময় কলকাতাঃ সম্প্রতি বীরভূম জেলার দুবরাজপুর ও নলহাটিতে দুটি দমকল কেন্দ্র চালু হতে চলেছে ।  মঙ্গলবার বীরভূমের তারাপীঠ মন্দিরে পুজো দিতে এসে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু একথা জানান। এদিন সে প্রসঙ্গে তিনি বলেন করোনা অতিমারির কারণে দমকল কেন্দ্রের কাজ কিছুটা পিছিয়ে গিয়েছিল। কিন্তু এবার পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সেই কাজ শুরু হতে চলেছে বলে জানান তিনি । এদিন বগটুই প্রসঙ্গে দমকল মন্ত্রী আর বলেন এটি আদালতের বিচারাধীন বিষয়। এ নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। পাশাপাশি তারাপীঠ মন্দিরে পুজো দিতে এসে অনুব্রত প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি বলেন, “অনুব্রত এখন অসুস্থ। চিকিৎসকরা তাকে বিশ্রাম নিতে বলেছেন। একটা মানুষ কিভাবে অসুস্থ থাকলে হাজিরা দেবে। এদিন এই ভাবে সিবিআই প্রসঙ্গে অনুব্রতর পাশে দাঁড়ালেন তিনি। এই প্রসঙ্গে তিনি আরও জানান, সিবিআই-এর প্রতি মানুষের আস্থা হারিয়ে যাচ্ছে। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করা হচ্ছে বলে জানান তিনি। পাশাপাশি পরিবারের সদস্যদের মঙ্গল কামনায় তিনি এদিন তারাপীঠে পুজো দেন।

 

About Post Author