সময় কলকাতা ডেস্কঃ একের পর এক নতুন ছবি ও সিরিজের ঘোষণা করল ওটিটি প্ল্যাটফর্ম ‘আম্যাজন প্রাইম।’বৃহস্পতিবার ভারতীয় বিনোদনের দুনিয়ায় যেন ঝড় বইয়ে দিল এই ওটিটি প্ল্যাটফর্ম। অতি জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মির্জাপুর’, ‘পাতাললক’,‘ফ্যামিলি ম্যান’,‘পঞ্চায়েতের’ পরের সিজনগুলি খুব শীঘ্রই আসছে।তবে তার সঙ্গে রয়েছে একাধিক প্রথম সারির তারকাদের নিয়ে তৈরি নতুন ওয়েব সিরিজও।
পাশাপাশি রয়েছে আরও সুখবর। নতুন সিরিজগুলির মধ্যে একটি সিরিজে অভিনয় করছেন প্রসেনজিত চট্টোপাধ্যায়। বিক্রমাদিত্য এবং সৌমিক সেনের তৈরি নতুন ওয়েব সিরিজ ‘জুবলি’-তে মুখ্য ভুমিকায় রয়েছে প্রসেনজিত। প্রসেনজিত ছাড়াও এই ওয়েব সিরিজে অভিনয় করবেন অদিতি রাও হায়দারি,অপারশক্তি খুরানা,ওয়ামিকা গাবি প্রমুখ।

স্বাধীনতার পরের বলিউডের গল্প বলবে এই সিরিজ।যদিও তা কাল্পনিক বলেই জানা গিয়েছে।বৃহস্পতিবার প্রকাশ্যে এল ‘জুবলি’ ওয়েব সিরিজে প্রসেনজিতের প্রথম লুক।এই সিরিজের গল্প লিখেছে অতুল সবরওয়াল।শেষবার প্রসেনজিতকে বলিউডে অভিনয় করতে দেখা গিয়েছিল ২০১২ সালে দিবাকর বন্দ্যোপাধ্যায় পরিচালিত ছবি ‘সাংহাই’-তে।
বৃহস্পতিবার আম্যাজনের তরফে নতুন ২৯ টি ছবির ঘোষণা করা হয়েছে।সেই তালিকাতেই রয়েছে পরিচালক দেবালয় ভট্টাচার্যের হিন্দি সিরিজ ‘পিআই মিনা’ ও।যেখানে মুখ্য চরিত্রে রয়েছেন ‘আ সুইটেবল বয়’ খ্যাত অভিনেত্রী তানিয়া মানিকতলা।এই সিরিজের গল্প লিখেছেন অরিন্দম মিত্র।


More Stories
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?
অন্নপূর্ণার লক্ষ্মীরা আসছে
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?