Home » ডেস্টিনেশন ওয়েডিং-সিদ্ধান্ত অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর!

ডেস্টিনেশন ওয়েডিং-সিদ্ধান্ত অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর!

সময় কলকাতা ডেস্কঃঅনেকদিন ধরেই জল্পনা চলছে অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর বিয়ে নিয়ে।এবার দিদি চিত্রাঙ্গদা চক্রবর্তীর বিয়ের পরই সংবাদমাধ্যমের কাছে বিয়ের কথা ফাঁস করলেন অভিনেত্রী নিজেই।কয়েকদিন আগেই প্রেমিক ডাক্তার তথাগত চট্টোপাধ্যায়ের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিল অভিনেত্রী।জানা গিয়েছে,চলতি বছরের শেষে ভালোবাসার মানুষের সঙ্গে এনগেজমেন্ট সারবেন ঋতাভরী চক্রবর্তী।অর্থাৎ খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী।তবে কলকাতা নয়,ডেস্টিনেশন ওয়েডিং করবেন তিনি।এই কথা অভিনেত্রী নিজেই জানিয়েছেন।

অনেকদিন ধরেই ডাক্তার তথাগত চট্টোপাধ্যায়ের সঙ্গে প্রেম করছেন ঋতাভরী।তথাগত পেশায় একজন মনোবিদ।ঋতাভরীর সঙ্গে প্রথম আলাপ এক ক্লিনিকের উদ্বোধনে।ধীরে ধীরে শুরু হয় তাদের বন্ধুত্ব, তারপরেই তা প্রেমের দিকে গড়ায়।প্রথমে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন তথাগতই।ঋতাভরীর কথায়, মাত্র কয়েকমাসের মধ্যেই তাঁর জীবনের বিশেষ মানুষ হয়ে উঠতে পেরেছেন তথাগত।তথাগত-র কাছেই তিনি সব শান্তি খুঁজে পান।

গতবছর অস্ত্রপ্রচারের পর মানসিক ভাবে ভেঙ্গে পরেছিলেন ঋতাভরী।তখন তার কঠিন সময়ে সর্বদা তথাগত পাশে থেকেছেন।অসুস্থ হওয়ার পর ওজন অনেক বেড়ে গিয়েছিল তাঁর।যার কারণে একসময় তার‌ ওজন নিয়ে নানান চর্চাও শুরু হয়, নানান কটাক্ষের শিকার‌ও হন তিনি।সেইসময় অভিনেত্রী পাশে পেয়েছেন পরিবারকে এবং অবশ্যই তথাগতকে।খুব তাড়াতাড়ি নিজের পছন্দের জায়গায় পছন্দের মানুষের সঙ্গে নতুন জীবন শুরু করবেন ঋতাভরী।পরের বছর ফের বিয়ের সানাই বাজতে চলেছে টলিপাড়ায়।

About Post Author