Home » মাইক বাজানোকে কেন্দ্র করে ধুন্ধুমার

মাইক বাজানোকে কেন্দ্র করে ধুন্ধুমার

অর্পন সিংহ, হাওড়া, সময় কলকাতা: মাইক বাজানোকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে অশান্তির ঘটনায় উত্তপ্ত হাওড়ার ডোমজুড়ের বানিয়ারা এলাকা । এমনকি এই ঘটনার আঁচ গিয়ে পড়ে ডোমজুড় গ্রামীণ হাসপাতালে। হাসপাতালের পাশাপাশি ভাঙচুড় চালানো হয় একটি অ্যাম্বুলেন্সে ।ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ডোমজুড়ের বানিয়ারা এলাকায়। ডোমজুড় থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ঘটনার তদন্ত শুরু করেছে ডোমজুড় থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে বুধবার রাতে বনিয়ারা সেবক সংঘের অনুষ্ঠানে মাইক বাজানোকে কেন্দ্র করে হাতাহাতিতে জড়িয়ে পরেন ক্লাবের দুপক্ষের সদস্যরা । অভিযোগ, রাত ১১ টার পর মাইক বাজানোকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে এই বচসা শুরু হয়। তবে সে যাত্রায় ক্লাব সভাপতি ঘটনাস্থলে এসে বিবাদমান দুপক্ষকে থামিয়ে দেন। ঘটনায় আহত হন ক্লাবের এক সদস্য। তাকে হাওড়া ডোমজুড় গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন ক্লাব সভাপতি ।

অভিযোগ, এরপরেই হাসপাতালে চড়াও হয় সংশ্লিষ্ট ক্লাবের বিবাদমান এক পক্ষের সদস্যরা। মূলত ব্যাপক মারধর করা হয় ক্লাব সভাপতিকে । ঘটনাস্থলে ডোমজুড় থানার পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

আহত ক্লাব সভাপতি আব্দুল আলী মিদ্দা জানান, জনৈক আব্বাস শেখ, আনোয়ার শেখ সহ বেশ কয়েকজন ব্যক্তি হাসপাতালের ভেতরে ঢুকে তার উপর হামলা চালায়। এমনকি চেন দিয়ে তার উপর আক্রমণ করে। পাশাপাশি তাদের বাইকে ও হাসপাতালের অ্যাম্বুলেন্সে ভাঙচুর করা হয় বলে অভিযোগ করেন তিনি। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন হাসপাতালের কর্মী সহ চিকিৎসকেরা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় হাসপাতাল চত্বরে ।

About Post Author