Home » লন্ডনের রাস্তায় ভবঘুরে কৌশিক !

লন্ডনের রাস্তায় ভবঘুরে কৌশিক !

সময় কলকাতা ডেস্ক : চারজন মানুষ। যাদের মাথার উপর প্রকৃত ছাদের অভাব। এবার সেই ছাদ খোঁজার গল্প বলবেন পরিচালক অতনু ঘোষ। যেখানে অভিনয় করতে দেখা যাবে অভিনেতা তথা চলচ্চিত্র পরিচালক কৌশিক গাঙ্গুলিকে। প্রকৃত একজন ভবঘুরের চরিত্রে দেখা যাবে তাকে। ছবির প্রেক্ষাপট গড়ে উঠবে লন্ডন শহরকে কেন্দ্র করে। ইতিমধ্যেই ছবির নামকরন সম্পন্ন। যার নাম দেওয়া হয়েছে ‘আরও এক পৃথিবী।’

তবে এই ছবিটি অতনুর অন্যান্য ছবি থেকে একদমই আলাদা। অন্যান্য ছবির তুলনায় এই ছবিতে গল্প বলার কায়দাও প্রায় আলাদা বললেই চলে ।

তবে এই ছবিটি অতনু ঘোষের পরিচালিত ১০ নম্বর ছবি । ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে কৌশিক গাঙ্গুলীকে। এছাড়াও এই ছবিতে অভিনয় করবেন সাহেব ভট্টাচার্য ,অনিন্দিতা বসু, তাসনিয়া ফারিনের মতন প্রমুখ কলাকুশলীরা । অতনু ঘোষের পরিচালনায় এস কে মুভিজের ব্যানারে মুক্তি পেতে চলেছে ছবিটি।

About Post Author