Home » ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার মেসো

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার মেসো

শ্যাম বিশ্বাস,বসিরহাটঃ নিজের মেসোর লালসার শিকার হল এক নাবালিকা।অভিযুক্তের নাম জাফর মণ্ডল।কর্মসূত্রে মাসি ,মেসো ও নির্যাতিতার পরিবার তাদের দাদুর বাড়িতেই থাকত।সেই সুবাদে এক প্রকার একই ছাদের তলায় শালির মেয়ে ও নির্যাতিতার জামাই বাবু থাকতেন।অভিযোগ একই ছাদের তলায় থাকার সুযোগ নিয়ে বছর পনেরোর ওই নাবালিকাকে লাগাতার তার লালসার শিকার করে তুলে মেসো মশাই জাফর মণ্ডল।

বিষয়টি নাবালিকার বাবা ও মায়ের নজরে আসলে ,শুক্রবার পুলিসে অভিযোগ দায়ের করেন। নির্যাতিতার বাবা ও মাকে নিয়ে বসিরহাট মহকুমার মাটিয়া থানাতে গিয়ে ধর্ষনের অভিযোগ দায়ের করে।সেই অভিযোগ পত্রে নির্যাতিতা নাবালিকা সরাসরি মেসো জাফর মণ্ডল বিরুদ্ধে ধর্ষণের আনেন।ঘটনাটি ঘটেছে উওর ২৪ পরগনার বসিরহাট মহকুমার মাটিয়া থানার চৈতা গ্রাম পঞ্চায়েত এলাকায়।


অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে পুলিশ।নির্যাতিতা নাবালিকার শারীরিক পরীক্ষা করানো হয় বসিরহাট মহকুমা হাসপাতালে।নির্যাতিতা নাবালিকার অভিযোগ দায়ের পর পরই পুলিশ গ্রেপ্তার করে অভিযুক্ত মেসোকে।আজ শনিবার অভিযুক্ত মোসোকে বসিরহাট মহাকুমার আদালতে পুলিশ হাজির করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায়।আদালত পুলিশের সেই আবেদনের ভিত্তিতে অভিযুক্তকে তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়।নির্যাতনের শিকার হওয়ার প্রথম দিনেই নাবালিকা মুখ না খুলে, এত দিন পরে মুখ খুললেন কেন? প্রশ্ন ধৃতের আত্মীয়দের।পুলিসের তদন্তকারী দল এই বিষয় গুলিও খতিয়ে দেখুক দাবি ধৃতের আত্মীয়দের।ইতিমধ্যে নির্যাতিতার বসিরহাট মহকুমা আদালতে ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দিয়েছে।

About Post Author