Home » নুসরাতের কন্ডোম প্রচার ঘিরে বিতর্ক

নুসরাতের কন্ডোম প্রচার ঘিরে বিতর্ক

সময় কলকাতা ডেস্ক : বিতর্ক বেঁধেছে বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচার ইন্সটাগ্রাম পোস্ট ঘিরে। সিনেমার প্রচার ছাড়িয়ে এখন সামাজিক আন্দোলনের রূপ নিয়েছে ইনস্টাগ্রাম পোস্ট দুটি। উল্লেখ্য,অতি সম্প্রতি ‘জনহিত মে জারি’ সিনেমার প্রচারের জন্য  দুটি পোস্ট দেন ইনস্টাগ্রামে। একটিতে লেখা, ‘মেয়েদের পেছনে ঘুরতে লজ্জা করো, কন্ডোম ব্যবহার করতে নয়’; আরেকটিতে লেখা ‘নারীর অযত্নে লজ্জা করো, কন্ডোম ব্যবহারে নয়’।আর এরপরেই কটাক্ষ ও সমালোচনার শিকার হয়ে ওঠেন নুসরাত ভারুচা।এরপরে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার বা কন্ডোম ফ্লেভারের কথা জানতে চেয়ে কমেন্ট করছেন অনেকেই। পিছপা থাকেন নি নুসরাত। তিনি ভিডিও বার্তায় জানিয়েছেন যে এই ভাবনার পরিবর্তন দরকার।

কি আছে তোলপাড় তোলা ‘জনহিত মে জারি’ সিনেমায়? ভারুচার অভিনীত চরিত্র যাবতীয় আলোচনার মুলে যেখানে একজন কন্ডোম বিক্রেতার ভূমিকায় অভিনয় করেছেন  নুসরাত ভারুচা। প্রথা ভেঙেছেন অভিনেত্রী।শুধু তাই নয় চিরাচরিত ধারণা ভেঙে রক্ষণশীলতার আবরণ ভাঙার আন্দোলনের যেন মুখ হয়ে উঠতে চাইছেন তিনি। ইন্সটাগ্রামে প্রচারকে স্রেফ বাণিজ্যভিত্তিক কারণ হিসেবে তুলে ধরছেন না তা তাঁর ভিডিও বার্তায় স্পষ্ট। কন্ডোম ব্যবহারের জন্য মানসিকতার পরিবর্তন আনার জন্য প্রচারকে সচেতনতার ধাপ বলেই তুলে ধরতে চাইছেন।প্রথা ভেঙে যত না বিতর্ক বেড়েছে তার চেয়ে শতগুনে বিতর্ক বেড়েছে তাঁর ইনস্টাগ্রাম পোষ্ট ঘিরে।।

 

About Post Author