সময় কলকাতা ডেস্কঃ সম্প্রতি বেশ কয়েকদিন ধরেই নিজের সোশ্যাল মিডিয়ায় একাকি ছবি পোস্ট করছেন সোহিনী সরকার। কখনও সমুদ্রের পাড়ে একা নির্জনে আবার কখন সুইমিং পুলে শরীর ডুবিয়ে পোজ দিয়েছেন সোহিনী। গরমের পারদ চড়তেই ভেজা শরীরে উষ্ণতার পারদ বাড়িয়ে দিলেন সোহিনী সরকার। মুহূর্তের মধ্যে যেন নেটপাড়ায় শোরগোল পড়ে গিয়েছে ছবিটি দেখে।
সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি পোস্ট করেই রাতারাতি ঝড় তুলেছেন সোহিনী সরকার। মাল্টিকালার বিকিনি, খোলা চুলে, ভেজা শরীরে যেন যৌবন উপচে পড়ছে। মুহূর্তের মধ্যে এই ছবি তাকে ফের শিরোনামে নিয়ে এসেছে। ভেজা শরীরে লাস্যময়ীকে দেখতে উপচে পড়ছে ভিড়। লাইক ও কমেন্টের সংখ্যা যেন আকাশছোঁয়া। ছবিও নেটদুনিয়ায় ব্যাপক ভাইরাল।

আনমনা সোহিনীকে দেখে নেটিজেনরা বলছেন বিচ্ছেদের যন্ত্রণা ভুলতেই কি পুলে গা ভিজিয়েছেন নায়িকা। যদিও গরমে নিজেকে ঠান্ডা রাখতেই পুলে সময় কাটাচ্ছেন নায়িকা। ইতিমধ্যেই তার প্রেম নিয়ে চর্চার শেষ নেই। তবে প্রেম যে জীবনে নেই তা বারবারই বুঝিয়ে দিচ্ছেন সোহিনী সরকার। দিনকয়েক আগেই নিজের সোশ্যাল মিডিয়াতেই বিস্ফোরক পোস্ট করেছিলেন সোহিনী সরকার । দুটি পোস্টেই বিচ্ছেদের ইঙ্গিত যে স্পষ্ট তা বোঝাই যাচ্ছিল। নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সোহিনী লিখেছেন,’ একাকীত্বের প্রতিটা মুহূর্তে দারুণ ভাবে এনজয় করছি। ‘সদ্য কয়েকদিন আগেও প্রতীক ও অঙ্কিতার বিয়েতে সিকিমে উপস্থিত ছিলেন সোহিনী সরকার। সেকথা অঙ্কিতাও জানান। কিন্তু সেখানে উপস্থিত ছিলেন না রণজয় । তারপরই জোর চর্চা শুরু হয় টলিপাড়ায়। সোহিনী সরকার এখনও নিজের ব্রেক আপ নিয়ে মুখ খোলেননি ঠিকই কিন্তু সোশ্যাল মিডিয়ায় প্রেম ভাঙা নিয়ে স্পষ্ট ইঙ্গিত দিয়েই চলেছেন।


More Stories
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?
অন্নপূর্ণার লক্ষ্মীরা আসছে
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?