সময় কলকাতা ডেস্ক : হুগলির উত্তরপাড়া, বাঁশবেড়িয়াজুড়ে মন্ত্রী পরেশ অধিকারীর নামে পড়ল নিখোঁজ পোস্টার। পরেশ অধিকারীর ছবি দেওয়া পোস্টার গলায় ঝুলিয়ে মাইকে সন্ধান চাই প্রচার চালালো বাম ছাত্র যুব কর্মীরা। অন্যদিকে বুধবারই জলপাইগুড়ি স্টেশন চত্বরে মন্ত্রী পরেশ অধিকারীর নামে নিখোঁজ পোস্টার পড়ে। ফোনের টর্চ জ্বালিয়ে স্টেশন সংলগ্ন জঙ্গলেও দীর্ঘক্ষণ মন্ত্রীকে খোঁজাখুঁজি করে এসএফআইয়ের সদস্যরা ।
এস এস সি মামলায় সিবিআই দফতরে হাজিরা দিতে কলকাতা যাওয়ার জন্য জলপাইগুড়ি থেকে পদাতিক এক্সপ্রেস ধরেছিলেন পরেশ অধিকারী। সঙ্গে ছিলেন তার মেয়ে অঙ্কিতা। কিন্তু কলকাতায় পৌঁছাননি তারা। রেলের সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে বর্ধমান স্টেশনে নেমে যান তারা। ছাত্র যুবদের মতে হয়ত গা ঢাকা দিয়ে থাকতে পারেন মন্ত্রী পরেশ অধিকারী ও তার মেয়ে। বৃহস্পতিবার তাদের সন্ধানে জেলার বিভিন্ন জায়গায় তাদের নামে পোস্টার পড়ে । নেতৃত্বের বক্তব্য,দোষ করে না থাকলে আত্মগোপন এর কি প্রয়োজন ?

প্রভাব খাটিয়ে নিজের মেয়েকে স্কুলে চাকরি দিয়েছেন মেখলিগঞ্জের তৃণমূল বিধায়ক পরেশ অধিকারী। আর এনিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ।
আজ জেলার বিভিন্ন থানায় শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর নামে মিসিং ডায়রির কর্মসূচীতে নামে বাম ছাত্র যুবরা। এনিয়ে বাম ছাত্র যুবরা, এদিন উত্তরপাড়া থানা এলাকায় এই একই কর্মসূচী করে ।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী