Home » তুরস্ক থেকে সোনা আনলেন নিখাত

তুরস্ক থেকে সোনা আনলেন নিখাত

সময় কলকাতা ডেস্ক : তুরস্কে পঞ্চম ভারতীয় মহিলা বক্সার থাইল্যান্ডের জিতপং জুতামাসকে হারিয়ে ভারতের হয়ে মহিলাদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন নিখাত জারিন। ৫২ কেজি বিভাগের ফাইনালে সোনা জেতেন তিনি। ফাইনালে ৩০-২৭, ২৯-২৮, ২৯-২৮, ৩০-২৭, ২৯-২৮ গেমে থাই প্রতিপক্ষকে পরাজিত করেন তিনি। এই নিয়ে পঞ্চমবার ভারতীয় কোনো মহিলা এই কৃতিত্ব অর্জন করলেন। বর্তমানে নিখাত তেলেঙ্গানা ব্যাংক অফ ইন্ডিয়ায় কর্মরত।

তিন বারের বিশ্ববিজেতা থাই তারকা জিতপংকে হারানো ছিল বেশ কঠিন কাজ। কিন্তু এদিন খুব সহজেই প্রতিপক্ষকে হারিয়ে দেন তিনি। এর আগে ২০১৯ সালের থাইল্যান্ড ওপেনের সেমিফাইনালে জুটামাসকে হারিয়েছিলেন নিখাত।

এর আগে এই বক্সিং চ্যাম্পিয়ানশিপে সরিতা দেবি, জেনি আর এল , লেখা কেসি, মেরি কমের নাম উঠে এসেছিল এই তালিকায়। আর এই বার সেই তালিকায় নাম উঠে এলো নিখাত জারিনের। ২০১৮ সালে চতুর্থবার মেরি কম বিশ্ব বক্সিং চ্যাম্পিয়ান শিপে সোনা জিতেছিলেন । তারপরে পঞ্চম ভারতীয় হিসেবে ভারতকে সোনা এনে দিলেন নিখাত।

বিশ্বচ্যাম্পিয়নশিপে এবার তিনটি পদক নিয়ে ফিরছে ভারত। নিখাত জারিন ছাড়াও ৫৭ কেজি বিভাগে মনীষা মৌন এবং ৬৩ কেজি বিভাগে পারভীন হুডা ব্রোঞ্জ পদক জিতেছেন।

About Post Author