সময় কলকাতা ডেস্কঃ গরমকালে জলের কোন বিকল্প নেই। আর বাইরে রোদ গরম থেকে ফিরে ঠাণ্ডা জল পেলে তো কথাই নেই। কিন্তু ফ্রিজ কেনার সামর্থ্য তো সবার থাকে না তাই এবার গংগারামপুরের মাটির তৈরি মিনি ফ্রিজের চাহিদা বাড়ছে তরতর করে। মিনি ফ্রিজ ! ভাবছেন তো সেটা কি?
গ্রীষ্মে তাপপ্রবাহ যত বাড়ছে তত বাড়ছে মানুষের ঠাণ্ডা জল পানের তেষ্টা। আর তাই এবার রাজ্যের পাশাপাশি ভিন রাজ্যের মানুষের তেষ্টা মেটাতে দক্ষিন দিনাজপুরে গংগারামপুরের মাটির তৈরি মিনি ফ্রিজের চাহিদাও বাড়ছে। গাল ভরা নাম মিনি ফ্রিজ। তবে তা আসলে মাটির তৈরি। জল রাখার জালা, জলের ডাব বা জলের ট্যাঙ্ক ও বলে অনেকে। বছরের অন্যান্য সময় তেমন বিক্রিবাটা না থাকলেও গরমের কারণে এ সময়ে বিক্রি ব্যাপকভাবে বেড়ে যায়।

মাটির তৈরি এই মিনি ফ্রিজের জল পানে আলাদা তৃপ্তি থাকে। মূলত এলাকার নদী ও পুকুর থেকে তুলে আনা দোআঁশ ও এঁটেল মাটি দিয়েই এগুলি তৈরি করা হয়। বর্তমানে প্রায় দুই ফুট উচ্চতা বিশিষ্ট একটি জালার পাইকারি দর ২৫ থেকে ৩০ ও ৫০ টাকা পর্যন্ত। আবার ভিন রাজ্যে এর মূল্য অনেক বেশি। তবে চাহিদা বাড়লেও বাজার মূল্য না বাড়ায় কুমোর শিল্পীরা হতাশ। কিন্তু তারপরেও গংগারামপুরের কান্দিঘাট এলাকার প্রায় ২৫০ জন সরকারি সাহায্য পেয়ে এই শিল্পকে বাঁচিয়ে রাখার প্রয়াস চালিয়ে যাচ্ছেন।


More Stories
ঋতব্রত সন্দীপনের বহিষ্কারের চিঠিতে কী কী লেখা হয়েছে?
বঙ্গে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন
অভিষেক নিগ্রহ পর্ব : আদতে হয়েছিল কী? বিভিন্ন রাজনৈতিক মহল, নেতা-নেত্রীরা কী বলছেন!