সময় কলকাতা ডেস্কঃ এবার আন্তর্জাতিক ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করবেন নওয়াজউদ্দিন সিদ্দিকী। খুব শীঘ্রই নিউইয়র্কে আন্তর্জাতিক ছবি ‘লক্ষণ লোপেজ’ -এর শুটিং শুরু করবেন অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি পোস্ট করে ভক্তদের সঙ্গে সেই সুখবরই ভাগ করে নিয়েছেন ‘গ্যাংস অব ওয়াসিপুর’-এর অভিনেতা। নিউ ইয়র্কের রোদ ঝলমলে ডিসেম্বরের শীতেই নিজেকে নতুন রূপে মেলে ধরবেন অভিনেতা।
নওয়াজ তাঁর পোস্টে লিখেছেন, ‘মনোরম আবহাওয়ায় ‘লক্ষ্মণ লোপেজ’ পড়া শেষ করেছি। এবার আমার পরিচালক রবার্তো জিরাল্ট এবং লেখক স্যামি সারজোজার সঙ্গে নিউইয়র্কে বড়দিনের মাসেই শুটিংয়ের কথা ভাবছি।’ অর্থাৎ, ডিসেম্বরেই শুটিং শুরু করবেন তাঁরা। এই পোস্টে তাঁর ছবির পরিচালক ও লেখকের সঙ্গে নিজের ছবিও শেয়ার করেছেন নওয়াজ।
এবছর কান চলচ্চিত্র উৎসবে গিয়েছিলেন অভিনেতা। সেখান থেকে ফিরেই এই সুখবর শোনালেন নওয়াজ। অভিনেতাকে আন্তর্জাতিক ছবিতে মুখ্য চরিত্রে দেখার জন্য এখন থেকেই উচ্ছ্বসিত ভক্তরা।

উল্লেখ্য,’লক্ষ্মণ লোপেজ’ ছাড়াও নওয়াজের হাতে বেশ কয়েকটি কাজ রয়েছে। সেই তালিকায় রয়েছে ‘টিকু ওয়েডস শেরু’, ‘নূরানি চেহরা’ এবং ‘অদ্ভুত’। এই সিনেমাগুলির প্রচারও চলছে জোরকদমে। এর আগে ফারুকি পরিচালিত বাংলাদেশি ছবি ‘নো ম্যানস ল্যান্ড’-এ অভিনয় করেছেন তিনি। ২০২১ সালের নভেম্বর মাসেই মুক্তি পেয়েছিল সেই ছবি।


More Stories
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?
“বেআইনি” দ্বিতীয় বিয়ে হিরণের?
বাস্তবতায় স্বপ্ন ও কুরোসাওয়ার চলচ্চিত্র