Home » জ্যোতির তুলিতে প্রাণ পাবেন কেকে

জ্যোতির তুলিতে প্রাণ পাবেন কেকে

সময় কলকাতা ডেস্কঃ তুমি কি কেবলই ছবি শুধু পটে লিখা? হ্যাঁ  আজ সবার কাছে তুমি শুধু ছবি। কিন্তু তুমি আছ। এই সেদিনও তুমি যাওয়ার আগে আমায় বলেছিলে এত তাড়া দিচ্ছো কেন? দাঁড়াও যাবার আগে একবার সব ভাল করে দেখে যায়! একবার দেখে যায় ড্রয়িং রুমের সব ঠিক মতন সাজানো আছে কিনা ! আমায় নিয়ে তোমার আঁকা ছবিটা টাঙ্গিয়ে রেখো ফিরে এসে দেখব।
জ্যোতিকে শেষবারের মতন আবদার করেছিলেন কেকে। কিন্তু সেই ছবি আজ ছবিই রয়ে গেল। কেকে আর নেই। ৩১ মে অন্যতম বিখ্যাত সংগীতশিল্পী কেকে ওরফে কৃষ্ণনাথ কুন্নাথ কলকাতায় স্টেজ পার্ফম্যান্স করতে এসে হৃদরোগ আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি দেন।
কেকে-র স্ত্রী জ্যোতি কুন্নাথ নিজে একজন চিত্র শিল্পী। স্বামীর পারফরম্যান্সের একাধিক পোর্ট্রেট তিনি এঁকেছেন। ২০২০ সালে তার স্বামী কেকে-র বিদেশ সফরের সময় মঞ্চে পারফর্ম করার একটি ছবি এঁকেছিলেন। সেই ছবিই আজ শুধু পটের লিখা ছবি হয়ে গেল। পেইন্টিংটি জ্যোতি তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করে,  লিখেছেন, “আমি গতকাল এটি আঁকা শেষ করেছি।  আমি এই মুহূর্তটি বন্দী করেছিলাম যখন আমি কয়েক বছর আগে কেকে -কে লিসস্টারশায়ারে পারফর্ম করতে দেখেছিলাম৷ তিনি তাঁর কণ্ঠ দিয়ে যে অভিব্যক্তি প্রকাশ করেন তা আমরা মরমে অনুভব করি। আর আমি  আমার রং দিয়ে শুধু তাকে ছুঁতে পারি। রঙ তুলি মন দিয়ে তাঁর উপস্থিতি অনুভব করতে পারি।
আজ (২ জুন), ভক্তরা যখন তার বিদায় বেলায় শোকে মুহ্যমান, তখন কেকে-র স্ত্রী জ্যোতির একটি পুরানো পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।কেকে পাড়ি দিয়েছেন সুরলোকে। কিন্তু জ্যোতির তুলিতে প্রাণ পাবেন সারা দেশের হিরো কৃষ্ণকুমার কুন্নাথ। 
 

About Post Author