সময় কলকাতা ডেস্ক: তিনদিনের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারমাঝেই ফের একবার জিউয়ে উঠল জলপাইগুড়িতে ধুপগুড়ি মহকুমা তৈরির দাবি। দাবি বহুদিনের। ধুপগুড়িবাসীর কথায়, ধুপগুড়ি মহকুমা হলে আরও উন্নত হবে শহর। বাড়বে নাগরিক পরিষেবা।
একুশের বিধানসভা নির্বাচনে প্রাক্কালে শাসকদলের হয়ে প্রার্থী হয়েছিলেন মিতালী রায়। নির্বাচনী সভা থেকেই ধুপগুড়ি মহকুমা তৈরির বিষয়ে সবুজ সংকেত মিলেছিল। আশায় বুক বেঁধেছিলেন ধুপগুড়িবাসী। তবে, নির্বাচনে পরাজিত হন মিতালী রায়। কিন্তু, বাংলা ফের একবার দখল করে ঘাসফুল শিবির। তাই, ধুপগুড়ি মহকুমা তৈরির আশায় এখনও ধুপগুড়িবাসী।
এসবের মাঝেই জেলাসফরে মুখ্যমন্ত্রী। মহকুমার দাবিতে শহর জুড়ে পড়েছে পোস্টার। ধুপগুড়ি মহুকুমা নাগরিক মঞ্চের পক্ষ থেকে লাগানো ব্যানার-পোস্টার আবারও নতুন করে মহকুমার ক্ষতকে উস্কে দিয়েছে। যদিও, আন্দোলনকারীদের মতে, এই দাবি শুধুই মুখ্যমন্ত্রীর নজরে আসার জন্য নয়, দাবি দীর্ঘদিনের।
উল্লেখ্য, চলতি মাসেই পাহাড়ে নির্বাচন। তার আগেই তিনদিনের জেলাসফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী। এই পরিস্থিতিতে ধুপগুড়ি মহকুমা তৈরির আন্দোলন সাফল্য পাবে কি, সবটুকুই সময়ের অপেক্ষা।


More Stories
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?
বোমা-বন্দুক আনব, তৃণমূল নেতাদের গণপিটুনির হুঙ্কার দিলীপ ঘোষের
জ্ঞানেশ কুমারের অপসারণ কতটা সম্ভবপর?