Home » এবার পড়াশোনা করতে চান সোহম! কেন?

এবার পড়াশোনা করতে চান সোহম! কেন?

সময় কলকাতা ডেস্কঃ অভিনয়, রাজনীতি ছেড়ে এবার পড়াশোনা শুরু করতে চলেছেন সোহম চক্রবর্তী! জানা গিয়েছে, এমবিএ পড়তে চান তিনি। আবার শোনা যাচ্ছে, তাঁর জীবনে নতুন প্রেমও এসেছে। তাঁর নতুন প্রেমিকা নাকি টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়। শুনে চমকে গেলেন তো?

আসলে, সবটাই সোহমের নতুন ছবিকে কেন্দ্র করে। ছবির নাম ‘অংশুমান এমবিএ’। ছবিটির পরিচালনা করেছেন সুদেষ্ণা রায় ও অভিজিৎ গুহ। ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে সোহম চক্রবর্তী-কৌশানী মুখোপাধ্যায়কে। টলিউডের একেবারে নতুন জুটিকে নিয়ে কাজ করতে চলেছেন সুদেষ্ণা। শুধু সোহম আর কৌশানি নয়, এই ছবিতে অভিনয় করছেন বনি সেনগুপ্ত, রাজা চন্দ, ফলক রশিদ রায়। সুত্র মারফত জানা গিয়েছে, শ্যাডো ফিল্মস -এর প্রযোজনায় তৈরি হতে চলেছে এই ছবি। চলতি মাসের শেষ থেকেই সম্ভবত ছবির শুটিং শুরু হবে। গানের দায়িত্বে রয়েছেন ‘বাবা বেবি ও…’ খ্যাত অমিত-ঈশান। প্রথমে কলকাতা, তারপর শৈলশহর দার্জিলিং ও উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলে শুটিং হবে বলেই জানা গিয়েছে।

পারিবারিক ব্যবসায় মন নেই অংশুমান ওরফে সোহমের। তাই এমবিএ করতে চায় সে। নতুন কিছু করার তাগিদেই একটি ‘ব্রেক-আপ সংস্থা’ও খোলে সে। অনেক প্রেম ভাঙার মাঝে তাঁর জীবনে আসেন কৌশানি। শুরু হয় একটি নতুন ভালবাসার গল্প। তবে দুজনের প্রেম কী শেষপর্যন্ত টিকবে? এই নিয়েই তৈরি হচ্ছে নতুন ছবি ‘অংশুমান এমবিএ’।

About Post Author