Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ আজ ৯ জুন ,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ১৬০ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।
১৭৫২-আজকের দিনে ভারতের ত্রিচিনোপলিতে ইংরেজদের কাছ ফরাসি সৈন্যরা আত্মসমর্পণ করে।
১৯৫৬-আফগানিস্তানে ভূমিকম্পে ৪০০ জনের মৃত্যু হয় এদিন।
১৯৬০-চীনে টাইফুন মেরি আঘাত হানায় আজকের দিনে এক হাজার ছ’শো জনের মৃত্যু হয়।

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৯৩১ – একজন ভারতীয় রাজনীতিবিদ এবং লেখক নন্দিনী শতপতি আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯৪৯ – অবসরপ্রাপ্ত ভারতীয় পুলিশ পরিষেবা কর্মকর্তা এবং সামাজিক কর্মী কিরণ বেদি-র জন্মদিন আজ।
১৯৮৫ – ভারতীয় অভিনেত্রী সোনম কাপুরএদিন জন্মান।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৯০০ – ভারতের রাঁচি অঞ্চলের মুন্ডা আদিবাসী ও সমাজ সংস্কারক বিরসা মুন্ডা আজকের দিনে প্রয়াত হন।
১৯৬৮ – বাঙালি সাংবাদিক ও দেশ পত্রিকার সম্পাদক বঙ্কিমচন্দ্র সেন-এর প্রয়াণ দিবস আজ।
২০১১ – ভারতের জনপ্রিয় চিত্রশিল্পী মকবুল ফিদা হুসেন এদিন প্রয়াত হন।
২০১২ – ভারতীয় বাঙালি কবি, ঔপন্যাসিক ও কৃত্তিবাস পত্রিকার অন্যতম প্রথম সম্পাদক আনন্দ বাগচী –র প্রয়াণ দিবস আজ।
২০১৫ – ভারতীয় ক্রিকেটার হেমন্ত কানিদকর আজকের দিনে প্রয়াত হন।

About Post Author