সময় কলকাতা ডেস্কঃ আচমকাই ভেঙ্গে পরল নির্মীয়মাণ একটি বেসরকারি স্কুলের ছাদ। ছাদের নিচে চাপা পড়ে নিহত হয়েছেন একজন ,আহত একাধিক। কোচবিহার 2 নম্বর ব্লকের পুন্ডিবাড়ি এলাকার গোপালপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত একটি বেসরকারি স্কুলের নির্মাণের কাজ চলছিল বেশ কিছুদিন ধরেই।

বৃহস্পতিবার, নির্মাণের কাজ চলাকালীন আচমকাই ভেঙে পড়ে ওই স্কুলের ছাদ। ১০-১২ জন শ্রমিক তখন কাজ করছিলেন । তাদের মধ্যে কয়েকজন ছাদের নিচে চাপা পড়ে যান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন দমকল বিভাগের কর্মীরা। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে একজনকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুন্ডিবাড়ি থানার পুলিশ। ঘটনাস্থলে ছুটে যান তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি পার্থপ্রতিম রায়, স্থানীয় কোচবিহার উত্তর বিধানসভার বিজেপি বিধায়ক তথা কোচবিহার জেলা বিজেপির সভাপতি সুকুমার রায় সহ একাধিক নেতৃত্ব।


More Stories
জেলে জায়গা হবে তো? কৃষ্ণ ঘনিষ্ঠ তৃণমূলের মাফিয়া নন্দন গ্রেফতার
ঋতব্রত সন্দীপনের বহিষ্কারের চিঠিতে কী কী লেখা হয়েছে?
বঙ্গে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন