সময় কলকাতা ডেস্কঃ হায়দ্রাবাদের বানজারা হিলসের একটি আবাসন থেকে উদ্ধার হয়েছে ফ্যাশন ডিজাইনার প্রত্যুষা গারিমেল্লার মৃতদেহ। বছর ৩৫-এর প্রত্যুষার ঘর থেকে পাওয়া গিয়েছে কার্বন মোনো-অক্সাইডের বোতল। প্রাথমিক তদন্তের পর হায়দ্রাবাদের পুলিশের অনুমান, কার্বন মোনো-অক্সাইড খেয়েই আত্মহত্যা করেছেন তিনি।

প্রত্যুষার বন্ধুরা জানিয়েছেন, কিছু দিন ধরে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। এদিন পুলিশ প্রত্যুষার ঘর থেকে কার্বন মোনো-অক্সাইডের বোতল উদ্ধার করে। জানা গিয়েছে,হায়দ্রাবাদে প্রত্যুষা একাই থাকতেন। পুলিশ ইতিমধ্যে তাঁর বাড়িতে খবর দিয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে প্রত্যুষার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে হায়দ্রাবাদের একটি হাসপাতালে। ইতিমধ্যেই হায়দ্রাবাদের পুলিশ রহস্যজনক মৃত্যুর মামলা রুজু করেছে।

পোশাকশিল্পী হিসাবে বলিউড ও দক্ষিণে বেশ জনপ্রিয় ছিলেন প্রত্যুষা। ২০১৩ সাল থেকেই প্রত্যুষার নাম ছড়িয়ে পড়ে ফ্যাশন জগতে। বলিউডের অনেক অভিনেত্রীর সঙ্গে কাজ করেছেন প্রত্যুষা। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন কাজল, মাধুরী দীক্ষিত, জুহি চাওলা, রবিনা টনডন ও হুমা কুরেশি। তাঁর অকালমৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ফ্যাশন জগতে।


More Stories
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?
অন্নপূর্ণার লক্ষ্মীরা আসছে
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?