Home » ছুটির মেজাজে অঙ্কুশ-ঐন্দ্রিলা!

ছুটির মেজাজে অঙ্কুশ-ঐন্দ্রিলা!

সময় কলকাতা ডেস্কঃ পরপর চারটে ছবি আর একটা ওয়েব সিরিজের শুটিং করে ছুটি নিতে চান অঙ্কুশ-ঐন্দ্রিলা। ছুটি কাটাতে বেরিয়ে পড়েছেন দু’জনে। সোশ্যাল মিডিয়ায়, তাদের একসঙ্গে শেয়ার করা ছবি সেকথাই জানান দিচ্ছে।

দীর্ঘদিন ধরেই দেশের বাইরে ছিলেন টলিউডের এই মিষ্টি জুটি। বিদেশে একের পর এক ছবির শুটিং সারছিলেন তাঁরা। সেসব ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছেন।  আপাতত শুটিং শেষ। কিছুদিন আগেই দুজনে ফিরেছেন কলকাতায়। কার্যত সে কারণেই এখন ছুটির মুডেই রয়েছেন অংকুশ-ঐন্দ্রিলা। তাঁদের শেয়ার করে নেওয়া ছবির ক্যাপশনে অঙ্কুশ লিখেছেন, পর পর ৪টে ছবি আর একটা ওয়েব সিরিজের শুটিংয়ের পরে, ১০০ দিনের টানা শিডিউল শেষে এবার ছুটির নেওয়া খুবই জরুরি।’

উল্লেখ্য, অঙ্কুশ এবং ঐন্দ্রিলাকে খুব শীঘ্রই একসঙ্গে দেখা যাবে ‘লভ ম্যারেজ’ ছবিতে। এছাড়াও শোনা গিয়েছে, আরও দু-একটি ছবিতে কাজ করবেন তাঁরা। কয়েকদিন আগেই বিদেশ থেকে ফিরে অঙ্কুশ জানিয়েছিলেন, খুব শীঘ্রই বড় ঘোষণা করতে চলেছেন তিনি। আপাতত, এই জুটিকে অনস্ক্রিনে দেখার অপেক্ষায় অনুরাগীরা।

About Post Author