সময় কলকাতা ডেস্কঃ ৪৬ বছর পর ফের বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে মিঠুন চক্রবর্তী ও মমতা শংকর জুটিকে। ‘মৃগয়া’ সিনেমায় মৃণাল সেন রুপোলি পর্দায় এই জুটি বেঁধেছিলেন। পরিচালক অভিজিৎ সেনের আগামী ছবি ‘প্রজাপতি’-তে দেখা যাবে এই জুটিকে। উত্তম-সুচিত্রা, উত্তম-সুপ্রিয়া এবং সৌমিত্র-সন্ধ্যা জুটি চিরকালই দর্শকের মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছিল। তবুও মিঠুন-মমতা শঙ্কর জুটিকে যেন আলাদা করেই মনে রাখতে হয়।

‘প্রজাপতি’ সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করবেন দেব। মিঠুন চক্রবর্তীকে দেখা যাবে দেবের বাবার চরিত্রে অভিনয় করতে। জানা গিয়েছে, বাবা ও ছেলের সম্পর্কের গল্পই বলবে এই ছবি। জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে ছবির শুটিং শুরু হবে।

চলতি বছরের সরস্বতী পুজোর সময়েই এই ছবির ফার্স্টলুক প্রকাশ্যে এনেছিলেন দেব। ইনস্টাগ্রামে ছবির প্রথম লুক শেয়ার করে দেব লিখেছিলেন, ‘বাঙালির ভ্যালেন্টাইন্স ডে– তে সারাদিন হোক মাতামাতি, খুব শীঘ্রই উড়বে আমাদের বিয়ের প্রজাপতি।’ যদিও ছবিতে কারা অভিনয় করছেন, সেই বিষয়ে তখন প্রকাশ্যে কিছু জানানো হয়নি।


More Stories
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?
অন্নপূর্ণার লক্ষ্মীরা আসছে
প্রয়াণে শ্রদ্ধার্ঘ্য, হা হা করে হাসি ও কুশিক্ষা