Home » ‘ভারত গৌরব’ এর শুভ সূচনা

‘ভারত গৌরব’ এর শুভ সূচনা

সময় কলকাতা ডেস্কঃ প্রায় ১৯০ টি থিম-নির্ভর ‘ভারত গৌরব’ ট্রেন চালু হতে চলেছে। মঙ্গলবার এমনটাই জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। যা পর্যটন ক্ষেত্রের জন্য বিশেষ ট্রেন হতে চলেছে। তিনি জানান, বেসরকারি সংস্থার পাশাপাশি আইআরসিটিসি সেই ট্রেন চালাতে পারে।

মঙ্গলবার রেলমন্ত্রী বলেন, ‘এই ট্রেনগুলি রোজকার ট্রেন হবে না। যা টাইমটেবিল মেনে দৌড়াবে। এরকম থিম-নির্ভর ট্রেনের জন্য ৩,০৩৩ টি কোচ (১৯০ টি ট্রেন) বেছে নেওয়া হয়েছে। এবার যাত্রীবাহী এবং পণ্যবাহী ভারত গৌরব ট্রেনের যাত্রা শুরু হতে চলেছে। এই ট্রেনটি ভারতীয় সংস্কৃতি এবং ঐতিহ্যের ধারক ও বাহক। সেই সঙ্গে রেলমন্ত্রী আরও জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই ‘ভারত গৌরব’ ট্রেনের প্রস্তাব দিয়েছেন। প্রধানমন্ত্রীর মতে, থিম-নির্ভর ট্রেনের ফলে মানুষ দেশের সংস্কৃতি এবং ঐতিহ্যের বিষয়ে ভালোভাবে বুঝতে পারবেন। রেলমন্ত্রী জানিয়েছেন, বিভিন্ন ট্যুর অপারেটর সেই ট্রেনগুলির ভাড়া নির্ধারণ করবে। সেইসঙ্গে রেলমন্ত্রী জানিয়েছেন, ইতিমধ্যে ওড়িশা, রাজস্থান, কর্নাটক এবং তামিলনাড়ু সেই ট্রেনের প্রতি আগ্রহ দেখিয়েছে।

About Post Author