সময় কলকাতা ডেস্কঃ দ্রব্যমূল্য বৃদ্ধি এবং বেকারত্বের প্রভাবে বেহাল দশা দেশের অর্থনীতির। তারই মাঝে যুব সমাজের জন্য বড় ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আগামী দেড় বছরে ১০ লাখ কর্মী নিয়োগ করবে কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার একটি টুইট করে এমনটাই জানান তিনি। তৎপরতার সঙ্গে নিয়োগের কাজ শুরু করার পরামর্শই দেন প্রধানমন্ত্রী।

এবিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমস্ত দফতর ও মন্ত্রককে নিজেদের মানবসম্পদের পরিস্থিতি খতিয়ে দেথার নির্দেশ দিয়েছেন। দেশের বেকারত্বের কারণে বারবার বিরোধীদের সমালোচনার মুখে পড়েছে মোদী সরকার। দেশে কর্মসংস্থান নিয়ে প্রায়ই প্রশ্ন তোলেন বিরোধীরা। এরই মধ্যে কর্মসংস্থান নিয়ে বড় ঘোষণা করল মোদী সরকার। এ বিষয়ে সরব হয়েছেন কংগ্রেস সমর্থকরা।
যদিও এই নিয়ে মোদি সরকারকে তীব্র কটাক্ষ করেছেন বিরোধীরা। কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা মঙ্গলবার দিল্লিতে সাংবাদিক বৈঠক করেন। তিনি বলেন, ট্যুইটার ট্যুইটার খেলে মানুষকে বিভ্রান্ত করছেন প্রধানমন্ত্রী। পঞ্চাশ বছরে বেকারত্ব সর্বোচ্চ জায়গায় পৌঁছেছে।একই সঙ্গে টাকার দামও সর্বনিম্নে এসে ঠেকেছে।
অন্যদিকে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, ‘বছরে ২ কোটি চাকরি হবে বলেছিলেন। আট বছর হয়ে গেল, ১৬ কোটি বেকারের চাকরি হয়নি। তাই এই ঘোষণার নিশ্চয়তা কী! কোনও ভরসাই নেই।’
এ প্রসঙ্গে বাংলার বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, ‘কংগ্রেস দেশ লুঠ করেছে। দেশের ভাণ্ডার শূন্য করে দিয়েছে। মনমোহন সিংহের ১০ বছরের শাসনে যা দুর্নীতি হয়েছে, তার অন্য কোনও নজির নেই। প্রতি সাত দিন অন্তর অন্তর দুর্নীতি হতো। মোদিজি আসার পর দেশের অর্থনীতি অনেকটাই মজবুত হয়েছে। আরও হবে।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর