Home » টাকা আত্মসাতের অভিযোগ জেলা তৃণমূল সভাপতির বিরুদ্ধে

টাকা আত্মসাতের অভিযোগ জেলা তৃণমূল সভাপতির বিরুদ্ধে

সময় কলকাতা ডেস্ক : আবার শিক্ষাক্ষেত্রে দুর্নীতির অভিযোগ। আবার অভিযোগের তীর তৃণমূলের বিরুদ্ধে। এবার প্রতারণা ও আর্থিক দুর্নীতির অভিযোগ মালদার জেলা তৃণমূল সভাপতি তথা মালতিপুরের বিধানয়ক আব্দুর রহিম বক্সির বিরুদ্ধে। অভিযোগ, অঙ্গনওয়াড়িতে চাকরি দেওয়ার নাম করে তিনি ৫ জন মহিলার কাছে ১২ লক্ষ টাকা আত্মসাত করেছেন ।টাকা নেওয়ার কথা তিনি অস্বীকার করলেও যার মাধ্যমে টাকা দেওয়ার কথা উঠছে তিনি আবার বিষয়টি মেনে নিয়েছেন। আর সমগ্র বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। উল্লেখ্য,৫ চাকরিপ্রার্থী মালদার জেলা শাসকের কাছে ইতিমধ্যেই অভিযোগ করেছেন।স্বয়ং আব্দুর রহিম বক্সি অভিযোগের বিষয়টিকে ভিত্তিহীন ও ষড়যন্ত্র বলে দাবী করলেও জেলাশাসক জানিয়েছেন বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

জানা গিয়েছে, আরএসপি দলে থাকাকালীন চাকরি দেওয়ার নাম করে টাকা হাতিয়ে নিয়েছিলেন আব্দুর রহিম বক্সি। গাজোলের বাসিন্দা ফরিদা খাতুন জানান জনৈকা তৃণমূল কর্মী লতিফুন বিবির মাধ্যমে আড়াই লক্ষ টাকা তিনি অভিযুক্তর হাতে তুলে দিয়েছিলেন। চাকরিও হয় নি। টাকা চেয়েও ফেরত পান নি তিনি। লতিফুন বিবিও ফরিদা খাতুনের অভিযোগ মেনে বলেছেন তিনি আব্দুর রহিম বক্সির সঙ্গে অভিযোগকারিনীর যোগাযোগ করিয়ে দিয়েছিলেন।ফরিদা খাতুনের মত আরও চারজন মহিলা সরাসরি টাকা আত্মসাতের অভিযোগ এনেছেন আব্দুর রহিম বক্সির বিরুদ্ধে যা নীতি মালদা জেলা রাজনীতি।বিজেপি ও কংগ্রেস নেতারাও মুখ খুলেছেন। সবমিলিয়ে আবার অস্বস্তি তৃণমূল শিবিরে।।

About Post Author